News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত উপনির্বাচন পিছিয়ে দেওয়ার দাবী বামেদের
Image

পঞ্চায়েত উপনির্বাচন পিছিয়ে দেওয়ার দাবী বামেদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচন পিছিয়ে দেওয়ার দাবী জানিয়েছে বামফ্রন্ট৷ পঞ্চায়েত উপনির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে শুক্রবার সকালে আবারও একবার নির্বাচন দপ্তরের দ্বারস্থ হয়েছে বামেরা৷ নির্বাচনি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সিপিআইএম৷ জানা গেছে, শুক্রবার সর্বদলীয় বৈঠকের পর বামেরা পুনরায় দাবি করেছে, নতুন করে নির্বাচনি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বামেরা৷ জানা গেছে, শুক্রবার সর্বদলীয় বৈঠকের পর বামেরা পুনরায় দাবি করেছে, নতুন করে নির্বাচনি প্রক্রিয়া শুরু করা  হোক৷ কারণ বর্তমানে সন্ত্রাস কায়েম হয়েছে রাজ্যে৷ তারা নির্বাচন আধিকারিকের কাছে দাবি জানান, নির্বাচনের সময়সূচি পরিবর্তন করতে হবে৷ তাঁদের মতে ব তমানে রাজ্যে শাসন ব্যবস্থার যে হাল হয়েছে তাতে এ মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হতে পারে না৷ বিরোধী দলের প্রার্থীরা মনোয়নপত্র জমা দিতে পারেননি৷ ফলে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জিতে যাবে৷ বামেদের মতে, এই মুহূর্তে নির্বাচন পিছিয়ে দেওয়া হোক এবং নির্বাচনের সময়সূচিও পরিবর্তন করা হোক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top