News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানায় সবকটি আসনেই লড়বে বিজেপি : অমিত শাহ
Image

তেলেঙ্গানায় সবকটি আসনেই লড়বে বিজেপি : অমিত শাহ

হায়দরাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সবকটি আসনে লড়বে বিজেপি। শনিবার এমনই জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
রাজ্য বিধানসভা ভেঙে দিয়ে আগেই নির্বাচনের দামামা বাজিয়েছিল তেলেঙ্গানার বিদায়ী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ভোটগ্রহণের দিনক্ষণ এখনও ঠিক না হলেও ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল নিজেদের রণকৌশল ঠিক করতে ব্যস্ত। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, তেলেঙ্গানা নির্বাচনে সবকটি আসনেই লড়বে বিজেপি। পাশাপাশি দৃঢ়তার সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন শক্তিশালী এবং নির্ণায়ক ক্ষমতা নিয়ে বিজেপির উত্থান হবে। পাশাপাশি অসময়ে বিধানসভা ভেঙে দিয়ে রাজ্যকে নির্বাচনের পথে ঠেলে দেওয়ার জন্য রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি সভাপতি বলেন, কে চন্দ্রশেখর রাও এক দেশ এক নির্বাচন পদ্ধতিকে সমর্থন করেছেন। কিন্তু এখন তার দল নিজেদের অবস্থান থেকে সরে এসেছে এবং জোর করে একটি ছোট রাজ্যকে দুইটি নির্বাচনের বিপুল খরচ বইবার (বিধানসভা এবং লোকসভা) দিকে ঠেলে দিয়েছে। আমি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই তিনি কেনও রাজ্যবাসীর ঘাড়ে এই বিপুল পরিমাণ খরচের ভার দিলেন।
সংখ্যালঘুদের সংরক্ষণের জন্য ১২শতাংশ সংরক্ষণের যে প্রস্তাব টিআরসি দিয়েছে। সেই প্রসঙ্গে তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে অমিত শাহ বলেন, সংখ্যালঘুদের জন্য ১২ শতাংশ সংরক্ষণের যে প্রস্তাব দেওয়া হয়েছে তা কি তোষণ নয়? তারা জানে ধর্মের নামে আমাদের সংবিধান সংরক্ষণকে সমর্থন করে না। যদি এই একই সরকার ক্ষমতা ফিরে আসে তবে ভোট ব্যাঙ্ক রাজনীতি অব্যাহত থাকবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top