News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক নিয়োগে আঠারো জন জাল সার্টিফিকেটধারী সনাক্ত ঃ শিক্ষামন্ত্রী
Image

শিক্ষক নিয়োগে আঠারো জন জাল সার্টিফিকেটধারী সনাক্ত ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষক নিয়োগে জাল সার্টিফিকেটধারি ১৮ জন চিহ্ণিত হয়েছে৷ এসটিজিটি এবং এসটিপিজিটি শিক্ষক নিয়োগে জাল সার্টিফিকেটের অভিযোগের ভিত্তিতে শিক্ষা দপ্তরের গৃহীত পদক্ষেপে ওই জাল সার্টিফিকেটধারীদের সনাক্ত করা হয়েছে৷

বিজেপি – আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর শিক্ষক নিয়োগে উদ্যোগ নেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক টিআরবিটি এসটিজিটি এবং এসটিপিজিটি শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করে৷ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সার্টিফিকেটও ভেরিফিকেশন সম্পন্ন হয়৷ কিন্তু, পোস্টিং দেওয়ার আগেই জাল সার্টিফিকেটের অভিযোগ উঠে৷ শিক্ষা দপ্তরের পাশাপাশি সরাসরি শিক্ষামন্ত্রীর কাছেও জাল সার্টিফিকেটের অভিযোগ জমা পড়ে৷ তাতে নড়েচড়ে বসে শিক্ষা দপ্তর৷ বিশেষ করে মাইগ্রেশান ছাড়াই বিএড সার্টিফিকেট সংগ্রহ করা হয়েছে এমন অভিযোগ জমা পড়ে শিক্ষা দপ্তরে৷ এ বিষয়ে শিক্ষা মন্ত্রী একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সমস্ত সার্টিফিকেট পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দেন৷ সেই মোতাবেক সম্প্রতি শিক্ষা দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে সমস্ত আসল কাজগপত্র নিয়ে শিক্ষা দপ্তরে পূণরায় ভেরিফিকেশনের জন্য জানানো হয়৷ আর তাতেই জাল সার্টিফিকেট ধারিদের সনাক্ত করা হয়েছে৷ শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, ১২ জন জাল সার্টিফিকেট ধারি ভেরিফিকেশনের সময় চিহ্ণিত হয়েছে৷ এছাড়া তিন জন নিজেদের নাম প্রত্যাহার করেছেন৷ ফলে, এখন ধারনা করা হচ্ছে শীঘ্রই এসজিটি এ এসটিপিজিটিতে যারা বাছাই হয়েছেন তাদের পোস্টিং দেওয়া হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top