News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র দাখিল নিয়ে শরিকি বিবাদ, বিজেপি-আইপিএফটির সংঘর্ষ বক্সনগর টাকারজলা ও গোলাঘাটিতে, বাড়ি ঘরে হামলা, ভাঙচুর পার্টি অফিস, গুরুতর জখম এসডিপিওসহ ১৩ পুলিশকর্মী
Image

পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র দাখিল নিয়ে শরিকি বিবাদ, বিজেপি-আইপিএফটির সংঘর্ষ বক্সনগর টাকারজলা ও গোলাঘাটিতে, বাড়ি ঘরে হামলা, ভাঙচুর পার্টি অফিস, গুরুতর জখম এসডিপিওসহ ১৩ পুলিশকর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ ত্রিস্তর পঞ্চায়েতের উপ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র শরিক দল বিজেপি ও আইপিএফটির মধ্যে সংঘর্ষে বক্সনগর, টাকারজলা এবং গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করেছে৷ সোমবার সকালে বক্সনগরে সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ শূণ্যে চার রাউন্ড গুলি চালাতে হয়েছে৷ পাশাপাশি পুলিশ টিয়ার গ্যাসও ছুঁড়েছে৷ সংঘর্ষ চলাকালীন তিনটি বোমা বিস্ফোরণ হয়েছে৷ এই সংঘর্ষে এসডিপিও সহ ১৩ জন পুলিশ কর্মী আহত হয়েছে৷ এদিন এই সংঘর্ষের রেশ টাকারজলা এবং গোলাঘাটি বিধানসভা কেন্দ্রেও ছড়িয়ে পড়েছে৷ সন্ধ্যায় আইপিএফটি কর্মীরা টাকারজলা বিধানসভা কেন্দ্রের অধীন দুইটি বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে৷ পাশাপাশি গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধীরেন্দ্র দেববর্মার বাড়িতেও আইপিএফটি কর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ৷ শুধু তাই নয়, ওই বিধানসভা কেন্দ্রের অধীন দুইটি বিজেপি পার্টি অফিসও আইপিএফটি কর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে৷ ওই এলাকাগুলিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷

এদিন বক্সনগর বিধানসভা কেন্দ্রে অধীন পঁুটিয়া গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি ও আইপিএফটির মধ্যে সংঘর্ষ বাঁধে৷ পুলিশের কাছে সংঘর্ষ হতে পারে বলে আগাম খবর ছিল৷ তাই,বক্সনগর ব্লক সকাল থেকেই নিরাপত্তার চাদরে মোড়ে দিয়েছিল পুলিশ৷ এদিন সকাল থেকেই বিজেপি কর্মীরা বক্ল চত্বরে জোড়ো হন৷ ফলে পুলিশ বিজেপি কর্মীদের সেখান থেকে তাড়ানোর চেষ্টা করে৷ অভিযোগ, তাতে বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল ছুঁড়তে শুরু করে৷ পুলিশও পাল্টা লার্ঠি চার্জ করলে আববাস খান নামে জনৈক ব্যক্তি আহত হন৷ তিনি বর্তমানে হাঁপানিয়া স্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন৷ এদিকে, আইপিএফটির কর্মীরা দলবল নিয়ে ব্লক অফিসের কাছাকাছি আসতেই বিজেপি কর্মীরা তাদের বাঁধা দেয়৷ তাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ আইপিএফটি কর্মীরা উত্তেজিত হয়ে গাড়ি ভাঙচুর চালায়৷ তাতে, পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুুলিশ শূণ্যে চার রাউন্ড গুলি চালায় এবং টিয়ার গ্যাস ছঁুড়ে৷ তখনই ঘটনাস্থল থেকে সামান্য দূরে পরপর তিনটি বোমা বিস্ফোরণ হয়৷ সংঘর্ষের খবর পেয়ে সিপাহীজলা জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে ছঁুটে যান৷ পুলিশের সহায়তায় আইপিএফটি কর্মীরা প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান৷ কিন্তু, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সমাপ্ত হয়ে যাওয়ায় এদিনের মতো আইপিএফটি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারেননি৷

এদিনের সংঘর্ষের ঘটনায় বিজেপি এবং আইপিএফটির কোনও কর্মীই আহত হননি৷ কিন্তু, সংঘর্ষ মোকাবিলা করতে গিয়ে এসডিপিও সহ ১৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন৷ অনেক চেষ্টার পর পঁুটিয়া গ্রাম পঞ্চায়েতে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ৷ কিন্তু, এই সংঘর্ষের রেশ এখানেই থেমে থাকেনি৷ অভিযোগে জানা গেছে, এদিনের সংঘর্ষের ঘটনায় আইপিএফটি কর্মীদের ক্ষোভ টাকারজলা এবং গোলাঘাটি বিধানসভা এলাকায় আছড়ে পড়ে৷ জানা গেছে, সন্ধ্যা নাগাদ টাকারজলা বিধানসভা কেন্দ্রের অধীন দুইটি বিজেপি পার্টি অফিসে আইপিএফটি কর্মীরা ভাঙচুর করেছে৷ শুধু তাই নয়, গোলাঘাটি বিধানসভা কেন্দ্রেও দুইটি বিজেপি পার্টি অফিসে আইপিএফটি কর্মীরা ভাঙচুর করেছে৷ উত্তেজিত আইপিএফটি কর্মীরা বিজেপি পার্টি অফিস ভাঙচুর করেই থেমে থাকেনি৷ তারা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ধীরেন্দ্র দেববর্মার বাড়িতেও ভাঙচুর করেছে বলে অভিযোগ৷ ওই সময় তিনি বাড়িতে ছিলেন না৷ বাড়ি ফিরে সমস্ত ঘটনা তিনি পুলিশকে জানিয়েছেন৷ খবর পেয়ে পুলিশ তাঁর বাড়িতে ছঁুটে যায়৷ জানা গেছে, তাঁর বাড়ির আশপাশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷

শাসক জোটের শরিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় সিপাহীজলা জেলা জুড়ে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷ পুনরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধতে পারে এমনও আশঙ্কা করা হচ্ছে৷ পুলিশের দাবি, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top