News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর উপত্যকায় আবারও সাফল্য, কুপওয়ারায় এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী
Image

কাশ্মীর উপত্যকায় আবারও সাফল্য, কুপওয়ারায় এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১১ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| কুপওয়ারা জেলার হান্দওয়ারা-র গুলোরা এলাকার ঘটনা| নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
জম্মু ও কাশ্মীরের মুখপাত্র জানিয়েছেন, ‘বিশ্বস্ত’ সূত্রে খবর পাওয়া যায় হান্দওয়ারা-র গুলোরা এলাকার লাঙ্গেট অঞ্চলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে ওই এলাকায় জঙ্গি নিকেশ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিতে চালাতে থাকে লুকিয়ে থাকা জঙ্গিরা| রাতভর নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলতে থাকে| মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, ‘হান্দওয়ারা এনকাউন্টারে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ|’ তবে, নিহত দুই সন্ত্রাসবাদী কোনও জঙ্গি সংগঠনের সদস্য, তা এখনও পর্যন্ত জানা যায়নি| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top