News Flash

  • Home
  • Uncategorized
  • ভিডিও কনফারেন্সে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করলেন মোদি ও হাসিনা
Image

ভিডিও কনফারেন্সে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করলেন মোদি ও হাসিনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব

সোমবার নয়াদিল্লীতে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ ছবি-পিআইবি৷

কুমার দেব আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাাউড়া-আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের নির্মাণ কাজের সূচনা করেন৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুই দেশের বিদেশমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং এই প্রকল্পের সাথে যুক্ত সকলেই বিশেষভাবে অভিনন্দন জানান৷ ভারতের প্রধানমন্ত্রী বলেন, আখাউড়া- আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের কাজ শেষ হলে দুই দেশের মধ্যে ক্রস বর্ডার সম্পর্ক স্থাপন হবে৷ এই প্রকল্পে সহযোগিতা করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিশেষভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বহু বছর ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা আজ পরিপক্কতা লাভ করেছে৷ আমরা বিশ্বাস করি আমাদের এই সুসম্পর্ক বিশ্বর অন্যান্য অংশের জন্য রোল মডেল হিসাবে গণ্য হবে৷ আমাদের এই সুসম্পর্কের ফলে দুই দেশের জনগণই লাভবান হচ্ছেন৷ রেলওয়ে যোগাযোগের ক্ষেত্রেও আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে৷ আখাউড়া- আগরতলা রেল যোগাযোগ প্রকল্পের সূচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী, ভারতের বিদেশমন্ত্রী  এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বিশেষ ভাবে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আখাউড়া রেল যোগাযোগ প্রকল্পের এই ঐতিহাসিক মুহুর্তে ভারত ও বাংলাদেশের সকল জনগণকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করেন৷ আখাউড়া – আগরতলা রেল যোগযোগে প্রকল্পের কাজ খুব কম সময়ের মধ্যে রূপায়িত করার উদ্যোগ গ্রহণ করার জন্য উভয় দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বহুকাল ধরেই সাংসৃকতিক, সামাজিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷ প্রধানমন্ত্রীজি উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী বানানোর যে স্বপ্ণ দেখেছেন তা এই প্রকল্পের মাধ্যমে আরও শক্তিশালী হবে৷ এই প্রকল্পের মাধ্যমে আগরতলা- কলকাতার মধ্যে যে দূরত্ব রয়েছে তা এক তৃতীয়াংশ কমে যাবে৷ বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে আখাউড়া বর্ডারের মাধ্যমে যে পণ্যবাহী ট্রাক চলাচল করে তা ডেস্টিনেশন টু ডেস্টিনেশন চালু করার ব্যাপারে উদ্যোগ নিতে উভয় দেশের প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখেন মুখ্যমন্ত্রী৷ এতে উভয় দেশের পণ্যবাহী ট্রাকগুলি পণ্য লোডিং- আনলোডিং করার ক্ষেত্রে যে বাড়তি খরচ হয় তা কমবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ফেণী নদীর উপর নির্মীয়মান সেতুর কাজ শেষ হলে জলপথে ফেণী নদীর মাধ্যমে কম খরচে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিত পণ্য সামগ্রী আনা নেওয়া যাবে৷ তাতে ভারত, বাংলাদেশ এবং ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জনগণ উন্নয়নের নতুন দিশা পাবেন৷ আজকের এই ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বাংলাদেশের বিদেশমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং রাজ্যের পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top