News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলা : এনআইএ বিশেষ আদালতে দোষীসাব্যস্ত তারিক অঞ্জুম
Image

হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলা : এনআইএ বিশেষ আদালতে দোষীসাব্যস্ত তারিক অঞ্জুম

হায়দরাবাদ, ১০ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ ১১ বছর অতিক্রান্ত| চলতি মাসের ৪ তারিখ হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় রায় ঘোষণা করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) বিশেষ আদালত| ওই দিন হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় (২০০৭) দোষীসাব্যস্ত করা হয় ইন্ডিয়ান মুজাহিদিনের দুই সদস্য, যথাক্রমে আনিক শফিক সইদ এবং মহম্মদ আকবর ইসমাইল চৌধুরীকে| পাশাপাশি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আদালতে বেকসুর খালাস হয় আরও দুই অভিযুক্ত, যথাক্রমে ফারুক সারফুদ্দিন তার্কিস এবং মহম্মদ সাদিককে| এই মামলায় অভিযুক্ত রিয়াজ ভটকল এবং ইকবাল ভটকল এখনও পলাতক| জোড়া বিস্ফোরণ মামলার অপর অভিযুক্ত তারিক অঞ্জুম-এর বিরুদ্ধে সোমবার, রায় ঘোষণা করল এনআইএ বিশেষ আদালত| হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় এনআইএ বিশেষ আদালতে দোষীসাব্যস্ত হয়েছে তারিক অঞ্জুম-ও| সম্ভবত এদিনই সাজা ঘোষণা করা হবে|
২০০৭ সালে হায়দরাবাদের গোকুল চাট নামে খাবারের দোকান এবং লুম্বিনি পার্কে জোড়া বিস্ফোরণ হয়| গোকুল চাট খাবারের দোকানে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল ৩২ জনের, আহত হয়েছিলেন ৪৭ জন| অন্যদিকে, লুম্বিনি পার্কে বিস্ফোরণের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন ২১ জন| জোড়া বিস্ফোরণ ঘটনার তদন্তে নেমে কাউন্টার ইন্টেলিজেন্স উইং এবং তেলেঙ্গানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে| ধৃতরা হল, মহম্মদ আকবর ইসমাইল চৌধুরী, আনিক শাফিক সইদ, ফারুখ সারফুদ্দিন তার্কাস, মহম্মদ সাদিক ইসরার এবং তারিক অঞ্জুম| তবে, পালিয়ে যায় রিয়াজ ও ইকবাল| সকলকে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্য বলে সন্দেহ করা হয়| পলাতক রিয়াজ ও ইকবাল-সহ মোট ৭ জরে বিরুদ্ধে চার্জশিট ফাইল করে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top