News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত কখনই ‘বনধ’ হবে না, প্রগতির সঙ্গে এগিয়ে চলবে : মুক্তার আব্বাস নকভি
Image

ভারত কখনই ‘বনধ’ হবে না, প্রগতির সঙ্গে এগিয়ে চলবে : মুক্তার আব্বাস নকভি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): মধ্যবিত্তের মাথায় দুঃশ্চিন্তা বাড়িয়ে পেট্রোপণ্যের দাম ক্রমশই উর্ধ্বমুখী| পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির ডাকা ‘ভারত বনধ’-এর ভালোই প্রভাব পড়ল দেশজুড়ে| তবে, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি-র মতে, ‘‘ভারত কখনই ‘বনধ’ হবে না| প্রগতির সঙ্গে সঙ্গে চলতেই থাকবে|’’ লোকসভা ভোটের প্রাক্কালে বিরোধী দলগুলিকে একজোট করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে প্রথম যৌথ আন্দোলনে নেমেছে কংগ্রেস| কংগ্রেসের ডাকা ‘ভারত বনধ’ সমর্থন করেছে ডিএমকে, এমডিএমকে, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল| বিরোধী রাজনৈতিক দলগুলির ‘মহাজোট’-কে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি বলেছেন, ‘‘তাঁদের ‘মহাজোট’ বেলুন খুব শীঘ্রই ফেটে যাবে|’’
‘ভারত বনধ’-এর সমর্থনে দিল্লিতে সকাল সকাল মিছিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| প্রতিবাদে সামিল হন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং-সহ কংগ্রেস নেতৃত্ব| সোমবার সকালে রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে কংগ্রেস| রাজ্য কংগ্রেসের নেতৃত্বে সর্বদলীয় ধর্নায় অংশ নেন শরদ পওয়ার, শরদ যাদব, সুখেন্দু শেখর রায়, তারিক আনোয়ার ও জয়ন্ত চৌধুরীরা| ‘ভারত বনধ’ প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘নরেন্দ্র মোদীজী এখন চুপ করে রয়েছেন| জ্বালানির মূল্যবৃদ্ধি অথবা কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে তিনি একটি কথাও বলছেন না|’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top