News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে ব্যাঙ্ক কর্তার দেহ খুঁজে পেল পুলিশ, ধৃত এক সন্দেহভাজন
Image

অবশেষে ব্যাঙ্ক কর্তার দেহ খুঁজে পেল পুলিশ, ধৃত এক সন্দেহভাজন

মুম্বই, ১০ সেপ্টেম্বর (হি.স.): অবশেষে উদ্ধার হল এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ সাংঘির দেহ| গত ৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন এই ব্যাঙ্ক কর্তা| ৬ সেপ্টেম্বর তাঁর রক্ত মাখা গাড়ি উদ্ধার হয়, বিগত পাঁচদিন নিখোঁজ থাকার পর অবশেষে এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ সাংঘির দেহ খুঁজে পেল পুলিশ| এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ| ধৃতের নাম হল, সরফরাজ শেখ| ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
মালাবার হিলসে বাড়ি ব্যাঙ্ক কর্তা সিদ্ধার্থ সাংঘির| চলতি মাসের ৫ তারিখ কমলা মিলস এলাকায় অবস্থিত অফিস থেকে নিখোঁজ হয়ে যান তিনি| পরের দিন, অর্থাত্ ৬ সেপ্টেম্বর কোপার খাইরানে এলাকায় তাঁর রক্ত মাখা গাড়ি উদ্ধার করা হয়| এরপরই সাংঘিকে যে খুন করা হয়েছে, পুলিশের এই অনুমান জোরালো হয়| পুলিশের সন্দেহ, পেশাগত আক্রোশের কারণেই সম্ভবত খুন করা হয়েছে সাংঘিকে| ৫ সেপ্টেম্বর আচমকাই নিখোঁজ হয়ে যান সাংঘি, অবশেষে তাঁর দেহ খুঁজে পেল পুলিশ| এই ঘটনায় সরফরাজ শেখ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ|
এইচডিএফসি ব্যাঙ্ক সূত্রের খবর, ২০০৭ সালে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজে যোগ দেন সিদ্ধার্থ সাংঘি| ২০১১ সালে তিনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের পদে উন্নীত হন| ২০১৫ সালে ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হন| ২০১৭ সালের জানুয়ারি মাসে সরাসরি ভাইস প্রেসিডেন্ট হন সাংঘি| ১০ বছরের কেরিয়ারে তিনবার প্রোমোশান পান তিনি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top