নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ সেপ্ঢেম্বর৷৷ বন্ধুর স্ত্রীকে ধর্ষণ৷ ঘটনা উদয়পুরে চন্দ্রপুর মিল এলাকায়৷ ওই গৃহবধূ আর কে পুর মহিলা থানায় একটি মামলা দায়ের করেছেন৷ মামলার নম্বর ৪২/২০১৮৷ থানার ওসি মিনা দেববর্মা জানান, ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তির নাম অশোক বৈদ্য৷ বয়স ত্রিশ৷ বাড়ি চন্দ্রপুর এলাকায়৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে গৃহবধূর একাকিত্বের সুযোগ নিয়ে অশোক এই কুকর্ম করেছে৷ মামলা নিয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে তল্লাসী অভিযান চালিয়েছে৷ কিন্তু, সে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ এদিকে, এলাকাবাসীর মারফত জানা গিয়েছে, ওই মহিলার বিয়ের পূর্বে অশোকের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল৷ বিয়ের পরও তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল৷ জানা গিয়েছে, ঐদিনের ঘটনা বাড়ির লোকজন দেখে ফেলে বলে অশোকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷

















