News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে কুয়োর থেকে উদ্ধার সন্ন্যাসিনীর মৃতদেহ, তদন্তে পুলিশ
Image

কেরলে কুয়োর থেকে উদ্ধার সন্ন্যাসিনীর মৃতদেহ, তদন্তে পুলিশ

কোল্লাম, ৯ সেপ্টেম্বর (হি.স.) : কুয়োর ভেতর থেকে এক সন্ন্যাসিনীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোল্লামের পান্থানাপুরমের মাউন্ট টাবোর কনভেন্টে।
রবিবার সকালে বছর ৫৫-র সন্ন্যাসিনী সিস্টার সুসানের মৃতদেহ কুয়োর ভেতর থেকে উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, সিস্টার সুসানের ঘরে চাপ চাপ রক্তের দাগ দেখতে পাওয়া গিয়েছে। এমনকি তার চুলের কিছু অংশকেও পড়ে থাকতে দেখা গিয়েছে। সকাল ৯ নাগাদ কনভেন্ট থেকে পুলিশের কাছে ফোন আসে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। কনভেন্টের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কংগ্রেস নেত্রী বিন্দু কৃষ্ণা জানিয়েছে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top