News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস ডুবছে তাকে যে ধরবে সেও ডুববে : মুক্তার আব্বাস নাকভি
Image

কংগ্রেস ডুবছে তাকে যে ধরবে সেও ডুববে : মুক্তার আব্বাস নাকভি

এলাহাবাদ, ৯ সেপ্টেম্বর (হি.স.) : দুর্নীতিতে জর্জরিত হয়ে ডুবতে বসেছে কংগ্রেস। তাকে যে সমর্থন করবে সেও ডুববে বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরব হয়ে সোমবার ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস, এনসিপি, সপা, বামদলগুলি সহ আরও কয়েকটি দল। বিরোধীদের এই পদক্ষেপকে নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেন, মোদীজির জন্য তারা লুঠ করতে পারছে না। তাই তারা বনধের ডাক দিয়েছে। তারা কি বনধ এই জন্য করছে যে মোদীজির জন্য ভারতকে গোটা বিশ্ব সম্মান জানাচ্ছে? তারা কি এই জন্য বনধ ডেকেছে যে ভারত শক্তিশালীকে অর্থনীতিতে রুপান্তর হচ্ছে?
উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের উদাহরণ টেনে মুক্তার আব্বাস নাকভি বলেন, উত্তরপ্রদেশে কংগ্রেসের হাত ধরে সমাজবাদী পার্টির কি হয়েছে তা আপনারা দেখতে পেয়েছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গে বামেরা যখন কংগ্রেসের হাত মিলিয়েছিল তার ফল কি হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ক্রমবর্ধমান পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে মুক্তার আব্বাস নাকভি বলেন, আন্তর্জাতিক এবং স্থানীয় কারণে দাম বেড়ে গিয়েছে। কিন্তু এর উপর নিয়ন্ত্রণ আনা যাবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top