News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের সাত বছরের জেল
Image

মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের সাত বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ জনৈক মহিলাকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে সাত বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত৷ জানা গিয়েছে, আদালত অভিযুক্তকে ভারতীয় ফৌজদারী দন্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী সাত বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে৷ তাছাড়া দশ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে৷ জরিমানার সাথে আরও ছয় মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত৷ উল্লেখ্য, ২০১৬ সালে ২৬ বছরের এক মহিলাকে টিকেন দেববর্মা নামের এক ব্যক্তি আর কে পুর থানার অধীন কলেয়াঢেপার এক অঙ্গনওয়াড়ি সুকলের মাঠে পাশবিকতা চালায়৷ মহিলা সেই সময় চিৎকার করার পর একটি ছেলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে৷ শুরু হয় মামলা৷ দীর্ঘ দুই বছর ধরে চলে মামলা৷ শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top