News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অর্থ মঞ্জুরের প্রস্তাব অর্থ কমিশনে পাঠিয়েছে রাজ্য সরকার
Image

কর্মচারীদের নিয়মিতকরণের জন্য অর্থ মঞ্জুরের প্রস্তাব অর্থ কমিশনে পাঠিয়েছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ সরকারী কর্মচারীদের নিয়মিতকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ মঞ্জুরের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার৷ তাতে, সমস্ত অংশের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুরের আবেদন জানানো হয়েছে৷ শনিবার আগরতলায় পুর কর্মচারী সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ তাঁর কথায়, পঞ্চদশ অর্থ কমিশনের সদস্যরা খুব শীঘ্রই রাজ্যে আসবেন৷ কর্মচারীদের নিয়মিতকরণের জন্য রাজ্য সরকারের প্রস্তাব খতিয়ে দেখবেন৷

তাঁর বক্তব্য, সরকারী কর্মচারীরা রাজ্য সরকারের কাছে নিয়মিতকরণের বিষয়ে কোন দাবি রাখেননি৷ তবুও, রাজ্য সরকার নিজ উদ্যোগেই সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়ে ভাবছে৷ তাঁর কথায়, অনিয়মিত সরকারী কর্মচারীদের নিয়মিত করা সম্ভব হলে, সমাজের বিভিন্ন অংশের মানুষ প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে উপকৃত হবেন৷ তাতে, রাজ্যের আর্থিক গতি তেজি হবে৷

স্বাস্থ্যমন্ত্রীর মতে, শীঘ্রই পঞ্চদশ অর্থ কমিশনের সদস্যরা রাজ্যে আসবেন৷ তাঁরা রাজ্য সরকার প্রস্তাব খুটিয়ে দেখবেন৷ সরকারী কর্মচারীদের নিয়মিতকরণের জন্য যে প্রস্তাব রাখা হয়েছে, সেই বিষয়টিও তাঁরা খতিয়ে দেখবেন৷ তিনি আশা প্রকাশ করে বলেন, পঞ্চদশ অর্থ কমিশন নিশ্চই এই প্রস্তাব সহানুভূতির সাথে বিবেচনা করবে৷

এদিন রক্তদান দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সকলে উৎসাহ দিয়েছেন৷ তাঁর কথায়, রাজ্যে রক্তদান উৎসবের মেজাজে পালন করা হয়৷ তাতে, তিনি সমস্ত ক্লাব, বিভিন্ন সংগঠন, সুকল, বিভিন্ন সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে আসার আবেদন জানান৷ তাঁর আবেদন, প্রত্যেকে বছর অন্তত তিনবার রক্তদান শিবিরের করার উদ্যোগ নিন৷

বর্তমানে সারা রাজ্যে রক্তের ঘাটতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন৷ তাঁর কথায়, রক্তের চাহিদার সাথে যোগানে ঘাটতি রয়েছে৷ তবে, এখন যুব সম্প্রদায় যেভানে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছেন, তা প্রশংসার যোগ্য৷ এদিন তিনি, সকলকে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে বৃহত্তর প্রচারাভিযান চালানোর জন্যও আবেদন জানান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top