News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার কং-বামেদের ডাকা বন্‌ধকে সমর্থন করেও নেই তৃণমূল
Image

সোমবার কং-বামেদের ডাকা বন্‌ধকে সমর্থন করেও নেই তৃণমূল

কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.): পাঁচ বাম দল আগামী সোমবার, সিপিআই, সিপিআই (এমএল)-লিবারেশন ও আরএসপি। ওই একই দিন, সোমবার ভারত বন্‌ধের ডাক দিয়েছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই বন্‌ধে প্রত্যক্ষ অংশ নিতে আগ্রহী নয়।
বামেদের অভিযোগ, জনগণের উপর অভূতপূর্ব আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। দিনে দিনে যে ভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের উপরে চাপ বাড়ছে। কৃষকেরা ফসলের দাম পাচ্ছেন না। আর্থিক নীতির কারণে চাকরি হারাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ ও নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে না।
প্রতিদিন একটু একটু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এই প্রতিবাদে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে সমাজবাদী পার্টি, ডিএমকে এবং এনসিপি। বিরোধীরা আপাতত কংগ্রেসের নেতৃত্বে ভারত বন্‌ধের ডাকে সহমত হয়েছে। বামপন্থী দলগুলি কংগ্রেসকে সরাসরি সমর্থন না জানালেও একই দিনে একই দাবিতে পৃথক বন্‌ধের ডাক দিয়েছে।
তবে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এই বন্‌ধে প্রত্যক্ষ অংশ নিতে এখনও পর্যন্ত আগ্রহী নয়। বিরোধী দল থাকার সময়ে অনেক বন‌্ধ ডাকলেও মুখ্যমন্ত্রী হওয়ার পরে ধর্মঘট বিরোধী ভাবমূর্তি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের পাশে থাকতে দিল্লি থেকে কংগ্রেস নেতৃত্ব তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন| নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নীতিগতভাবে এই প্রতিবাদকে সমর্থন করলেও প্রত্যক্ষ সমর্থনে আগ্রহী নয়|
অন্যান্য দলের বন‌্ধ ব্যর্থ করতে সরকারি কর্মীদের বেতন কাটার সিদ্ধান্তও নিতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস সরকারকে। পেট্রোল, ডিজেল-সহ জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে বলে আগেই জানিয়েছে। এখন দেখার লোকসভা ভোটের আগে আগে বিরোধীদের এই জোটবদ্ধ আন্দোলনে কী ভূমিকা নেয় রাজ্যের শাসক দল |

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top