News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বের দ্রুত বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে ভারত, গ্লোবাল মোবিলিটি সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রীর
Image

বিশ্বের দ্রুত বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে ভারত, গ্লোবাল মোবিলিটি সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্বের দ্রুত বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে ভারত। দেশ এগিয়ে চলেছে। আমাদের অর্থনীতি এগিয়ে চলেছে আমাদের শহরগুলি এবং টাউনগুলিও উন্নত হচ্ছে। আমরা ১০০টা স্মার্ট শহর গড়ে তুলছি। পরিকাঠামোগত দিক দিয়েও আমরা এগিয়ে চলেছি। দ্রুতগতিতে আমরা সড়ক, বিমানবন্দর, রেলের লাইন এবং বন্দর গড়ছি। দিল্লির বিজ্ঞান ভবনে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার প্রথম ‘গ্লোবাল মোবিলিটি সামেট’ ‘মভ’-এ বক্তব্য রাখতে গিয়ে দেশের অর্থনীতি বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার দৃষ্টিকোণ থেকে ভবিষ্য ভারতের চলিষ্ণতা সাতটি বিষয়ের উপর নির্ভর করছে। এগুলি হল সর্বসাধারণের জন্য, সংযুক্তিকরণ, সুবিধাজনক পরিস্থিতি, বাঁধাহীন, স্বচ্ছতা এবং অত্যাধুনিক প্রযুক্ত। সুবিধাজনক চলিষ্ণতা অর্থ হচ্ছে নিরাপদ, সামর্থযুক্ত এবং সহজলোভ্য যা সমাজের প্রতিটি স্তরের মানুষ ভোগ করতে পারবে। সমাজের প্রবীণ নাগরিক, মহিলা এবং প্রতিবন্ধীরাও যাতে এই সুবিধাভোগ করতে পারে তার উপর নজর রাখা হবে। জন পরিবহণ ব্যবস্থার উপরও বিশেষ জোর দিতে হবে। ভাল চলিষ্ণতা বা মোবিলিটির অর্থ হচ্ছে ভাল কর্মসংস্থান গড়ে তোলা, উন্নত পরিকাঠামো এবং জীবনধারণের উন্নতমান।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top