News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতের উপনির্বাচন নিয়ে বিজেপি কোর কমিটির বৈঠকে গুরুত্ব পেল আইপিএফটির সাথে আসন রফা
Image

পঞ্চায়েতের উপনির্বাচন নিয়ে বিজেপি কোর কমিটির বৈঠকে গুরুত্ব পেল আইপিএফটির সাথে আসন রফা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ পঞ্চায়েত উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারী হতেই শাসক দল বিজেপি কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে এদিন কোর কমিটির সদস্যরা আলোচনা করেছেন৷ সূত্রের খবর, এই বৈঠকে জোটসঙ্গী আইপিএফটির সাথে আসন রফার সমীকরণ নিয়েও আলোচনা হয়েছে৷ তবে, বৈঠকে আইপিএফটিকে নিয়ে চিন্তা প্রকাশ করেছেন কোর কমিটির সদস্যরা৷ কারণ, আইপিএফটিকে সম্মানজনক আসন না দিলে সমস্যা হতে পারে এই বিষয়টিও এদিন গুরুত্ব পেয়েছে৷

সম্প্রতি দিল্লী থেকে খালি হাতে ফিরেছেন আইপিএফটি নেতৃবৃন্দ৷ মর্ডালিটি কমিটি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোন আলোচনা হয়নি তাদের৷ ফলে, কিছুটা অসন্তুষ্ট জোট শরিক৷ এরই মাঝে পঞ্চায়েত উপনির্বাচনে আইপিএফটি অধিকাংশ আসন দাবী করতে পারে বলে আভাস পেয়েছেন বিজেপি প্রদেশ নেতৃত্ব৷ ব্লক চেয়ারম্যান নিয়ে এমনিতেই শাসক জোটে তুমুল চাপান উতোর চলছে৷ ফলে, পঞ্চায়েত উপনির্বাচনে চাহিদা অনুযায়ী আসন রফা না হলে, জোটে অসন্তোষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছন বিজেপির প্রদেশ শীর্ষ নেতৃত্বরা৷

সূত্রের খবর, পঞ্চায়েত উপনির্বাচনে অধিকাংশ আসন আইপিএফটিকে না দেয়া হলে, তারা একলা চলো নীতিও অবলম্বন করতে পারে৷ ফলে, পঞ্চায়েত উপনির্বাচন শাসক জোটের কাছে এক চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে৷ জোট শরিককে সন্তোষজনক আসন দেওয়া আদৌ সম্ভব হবে কি না তা স্থীর করতে পারছে না বিজেপি৷ কারণ, উপনির্বাচনে অধিকাংশ আসনই মিশ্র জনবসতিতে অবস্থিত৷ এক্ষেত্রে উপজাতি আঞ্চলিক দলকে অধিকাংশ আসন দেওয়া উচিৎ হবে কি না তা নিয়েও বিজেপিতে চুলচেড়া বিশ্লেষণ চলছে৷ কিন্তু, কোনও ভাবেই জোট শরিক আইপিএফটিকে চটাতে চাইছে না বিজেপি৷ এক্ষেত্রে আসন রফা নিয়ে সুবিধাজনক অবস্থান কি হবে তা এদিন বিজেপির কোর কমিটির বৈঠকে বিশেষ ভাবে গুরুত্ব পেয়েছে৷ সূত্রের খবর, এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আইপিএফটির শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনার মাধ্যমেই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে তৎপর হবে বিজেপি, এমনটাই এদিনের বৈঠকে স্থির হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top