News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলির প্রতিবাদে সুকলে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন ছাত্রছাত্রীদের
Image

শিক্ষক বদলির প্রতিবাদে সুকলে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষক বদলির প্রতিবাদে সুকলের ছাত্রছাত্রীরা সুকলে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে মঙ্গলবার৷ দীর্ঘ দুই ঘণ্টার পর এলাকার বিধায়িকা এই বিষ?টি নিয়ে আলোচনা করা হবে জেনে ছাত্রছাত্রীরা তালা খুলে৷ ঘটনাটি তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই বাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে মঙ্গলবার৷

শিক্ষক বদলির তালিকা তুইসিন্দ্রাই বাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষক সজল ঘোষের বদলির নোটিশখ বের হয়৷ তাতে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সকল ছাত্রছাত্রীরা সুকলের সদর দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়৷ ছাত্রছাত্রী  দাবি শিক্ষক সজল ঘোষ বিজ/ান বিভাগে সকল বিষয়ে পড়িয়ে থাকেন৷ বিশেষ করে অঙ্ক বিষয়টা তিনি ভালোভাবে দেখেন৷ চলতি শিক্ষাবর্ষে সুকলে বিজ্ঞান বিভাগ খোলা হয়৷ সেই সময় একজন ডেপুটেনে অঙ্ক বিষয় শিক্ষিকা দেওয়া  হয়৷ এদিকে বর্তমানে কুলের ছাত্রছাত্রীর সংখ্যাে প্রায় ৫ শতাধিক হবে৷ মাত্র একজন অংক বিষয় শিক্ষিকা দিয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অংক পড়ানো হয়৷ এদিকে সজলর ঘোষ বিজ্ঞান বিভাগের শিক্ষক হলেও অঙ্ক করিয়ে থাকেন৷ সজল ঘোষের বদলির সংবাদ ছড়িয়ে পড়তেই ছাত্রছাত্রীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ৷ এক সময় সুকলের সদর দরজায় তালা ঝুনিলেয় বিক্ষোভ দেখায়৷

এদিকে তালা ঝুলানোর সংবাদ পেয়েকুলের ডেভলপেমেন্ট কমিটির কর্মকর্তারা ছুটে যান৷ সুকলের শিক্ষক সজল ঘোষ বদলিতে তালা ঝুলাাের বিষয়টি বিধায়িকা কল্যাণী রায়কে অবগত করেন৷ পরে বিধায়িকা কল্যাণী রায় ফোনের মাধ্যমে জানায় বিষয়টি নিয়ে ভাবা হবে৷

এদিকে ছাত্রছাত্রীদের কাছে বিধায়িকাকর দেওয়া প্রতিশ্রুতি পেয়ে দীর্ঘ দুই ঘণ্টা পরে ছাত্রছাত্রীরা তালা খোলে দেয়৷ তবে সজল ঘোষের বদলি ছাত্রছাত্রীরা মেনে নেবেন না বলে হুশিয়ারি দেয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top