News Flash

  • Home
  • Uncategorized
  • নিজাম মিউজিয়াম থেকে চুরি গেল সোনার টিফিন বাক্স-সহ বহু মূল্যবান সামগ্রী, দুষ্কৃতীরা এখনও অধরা
Image

নিজাম মিউজিয়াম থেকে চুরি গেল সোনার টিফিন বাক্স-সহ বহু মূল্যবান সামগ্রী, দুষ্কৃতীরা এখনও অধরা

হায়দরাবাদ, ৪ সেপ্টেম্বর (হি.স.): হায়দরাবাদের নিজাম মিউজিয়াম (এইচ ই এইচ নিজাম-এর মিউজিয়াম) থেকে চুরি গেল নিজামের সোনার টিফিন বাক্স, সোনার চায়ের কাপ ও সোনার চামর-সহ বহু মূল্যবান সামগ্রী| দুঃসাহসিক এই চুরির ঘটনায় এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ| মামলা রুজু করে দুঃসাহসিক এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে হায়দরাবাদের মীর চক থানার পুলিশ| পুলিশের আশ্বাস দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে|
রবিবার মধ্যরাতে কিছু পরে কাঠের ভেন্টিলেটর দিয়ে দড়ির সাহায্যে নিজাম মিউজিয়ামের ভিতরে ঢোকে চোরের দল| এরপর মিউজিয়ামের ভিতর থেকে একটি সোনার টিফিন বাক্স, সোনার চায়ের কাপ এবং সোনার চামচ-সহ বহু মূল্যবান সামগ্রী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা| সোমবার সকাল ন’টা নাগাদ মিউজিয়ামের দরজা খুলতেই চুরির ঘটনা প্রকাশ্যে আসে| হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে দেখেন| দুষ্কৃতীদের পাকড়াও করতে পুলিশের বিশেষ টিম তৈরি করা হয়েছে| তদন্তকারীদের অনুমান, নিজাম মিউজিয়াম সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল চোরের দল| মামলা রুজু করে দুঃসাহসিক এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে হায়দরাবাদের মীর চক থানার পুলিশ|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top