News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর চেয়ারম্যান নির্বাচিত হলেন এহসান মানি : পিসিবি
Image

পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর চেয়ারম্যান নির্বাচিত হলেন এহসান মানি : পিসিবি

লাহোর, ৪ সেপ্টেম্বর (হি.স.): বিনা প্রতিদ্বন্দীতায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রাক্তন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর প্রেসিডেন্ট এহসান মানি| পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর তরফে এই খবর জানানো হয়েছে| লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ বোর্ড মিটিংয়ে বিনা প্রতিদ্বন্দীতায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এহসান মানি| বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান হিসেবে এহসান মানিকে বেছে নিয়েছেন|
বোর্ডের অন্তবর্তীকালীন চেয়ারম্যান এবং নির্বাচন কমিশনার বিচারপতি (অবসরপ্রাপ্ত) আফজাল হায়দারের নেতৃত্বে এক বিশেষ সভার পর এহসান মানির নাম ঘোষণা করা হয়েছে| আগামী তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন এহসান মানি| উল্লেখ্য, গত মাসে পিসিবি-র গর্ভনিং বডির সদস্য হিসেবে এহসান মানিকে মনোনীত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top