News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে ২৩ এবং পশ্চিমবঙ্গে ২০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে : আবহাওয়া দফতর
Image

অসমে ২৩ এবং পশ্চিমবঙ্গে ২০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে : আবহাওয়া দফতর

গুয়াহাটি, ৩ সেপ্টেম্বর (হি.স.) : চলতি বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গত তিন মাসে দেশের আটটি রাজ্য ছাড়া অন্য রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক ছিল। তবে আগামী ১৫ দিন দেশের কয়েকটি প্রান্তে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। আবহাওয়া বিজ্ঞান দফতর সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সূত্র জানিয়েছে, তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হয়েছে এমন রাজ্যগুলির তলিকায় রয়েছে উত্তর-পূর্বাঞ্চলের অসম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশ-সহ পশ্চিমবঙ্গ, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং লাক্ষাদ্বীপ। এই হিসাব মত গত ১ জুন থেকে ১ সেপ্টেম্বরের। আবহাওয়া বিজ্ঞান দফতরের মতে, এই সময়কালে গোটা দেশে ছয় শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বাষ়ুর প্রভাবে ভারতের বিভিন্ন প্রান্তে আরও প্রায় ১৫ দিন বৃষ্টিপাত হবে বলেও সূত্রটি জানিয়েছে। বলা হয়েছে এই প্রায় দু সপ্তাহ দেশের বিভিন্ন প্রান্তে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে।

আবহাওয়া বিজ্ঞান দফতরের নির্দিষ্ট সূত্রের কাছে আরও জানা গেছে, এবার কেরালায় স্বাভাবিকের চেয়ে ৩৫ শতাংশ বৃষ্টি হয়েছে। কেরালায় সাধারণত বৃষ্টির পরিমাণ ১৮০৬.৬ মিলিমিটার। সে জায়গায় বৃষ্টিপাত হয়েছে ২,৪৩১ মিলিমিটার। অন্যদিকে এই সময়কালে ওড়িশায় বৃষ্টিপাত হয়েছে ১২ শতাংশ বেশি। এছাড়া সিকিমে ১১১, তেলেঙ্গানায় ১০, জম্মু ও কাশ্মীরে আট, মিজোরামে সাত, মহারাষ্ট্রে তিন,ছত্তিশগড়ে তিন, এবং কর্ণাটকে বৃষ্টিপাত হয়েছে দুই শতাংশ বেশি।

অন্যদিকে মেঘালয়ে সচরাচর অত্যধিক বৃষ্টিপাত হলেও এবার এই সময় আশ্চর্যজনকভাবে বহু কম, ৪৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে। মণিপুরেও স্বাভাবিকের চেয়ে প্রায় ৫৩ শতাংশ, অরুণাচল প্রদেশে ৩৫ শতাংশ, অসম এবং ঝাড়খণ্ডে ২৩ শতাংশ, পশ্চিমবঙ্গে ২০ শতাংশ এবং হরিয়ানায় ২৫ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিজ্ঞান দফতরের সূত্রটি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top