News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্য : আগামী মঙ্গলবার ২৪ ঘণ্টার ডিমা হাসাও এবং কারবি আংলং বনধ
Image

পৃথক রাজ্য : আগামী মঙ্গলবার ২৪ ঘণ্টার ডিমা হাসাও এবং কারবি আংলং বনধ

হাফলং (অসম), ২ সেপ্টেম্বর, (হি.স.) : পৃথক রাজ্যের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার ডিমা হাসাও এবং কারবি আংলং এবং পশ্চিম কারবি আংলং জেলা বনধের ডাক দিয়েছে অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি (এএসডিসি)। মঙ্গলবার সকাল পাঁচটা থেকে বনধ শুরু হবে। চলবে বুধবার সকাল পাঁচটা পর্যন্ত। এএসডিসি আহূত অসমের তিন পাহাড়ি জেলা বনধকে সমর্থন করেছে কারবি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (কেএসএ), নিমসো চিংথেও আসং নামের দুটি সংগঠন।
উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর থেকে অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি (এএসডিসি) ডিমা হাসাও ও কারবি আংলং জেলাকে নিয়ে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে। এমন-কি পৃথক রাজ্যের দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বার-বার দাবিও জানিয়ে আসছে তারা। কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকার অসমের এই তিনটি পাহাড়ি জেলার পৃথক রাজ্যের দাবি নিয়ে তেমন কোনও গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। তাই সংবিধানের ষষ্ঠ তফশিলির অধীনে ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে পৃথক রাজ্যের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার ডিমা হাসাও, কারবি আংলং এবং পশ্চিম কারিব আংলং জেলা বনধের ডাক দিয়েছে অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি। বনধের প্রভাব পাহাড় লাইনে ট্রেন চলাচলে ব্যাঘাত পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / নিরুপম / এসকেডি/ কাকলি

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top