News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার বিহারের বাসিন্দা
Image

বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার বিহারের বাসিন্দা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ ফের আগরতলা বিমানবন্দর থেকে গাঁজা উদ্ধার করল সিআইএসএফ৷ এর সঙ্গে বিহারের এক বিমানযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে৷ জানা গিয়েছে, শুক্রবার রাতে কুড়ি কেজি গাঁজা সহ সতীশ কুমার নামের এক যুবককে আটক করেছে সিআইএসএফ৷ ধৃত যুবকের বাড়ি বিহারের বৈশালী জেলার বিধুপুর গ্রামে৷ সূত্র মারফত জানা গিযেছে, তাকে দেখে প্রথম থেকেই সন্দেহ হয় সিআইএসএফ এর কর্মীদের৷ তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন সুরক্ষা কর্মীরা৷ তার সঙ্গের লাগেজ থেকে গাঁজা উদ্ধার হয়েছে৷ পরে ধৃত যুবককে সি আই এস এফ এর জওয়ানরা এয়ারপোর্ট থানার হাতে তুলে দেন৷ বার বার এয়ারপোর্ট থেকে গাঁজা উদ্ধারের ঘটনাকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে৷ জানা গেছে, বড়জলা এলাকার একটি পাচারচক্র বিমানবন্দরের সাথে যুক্ত থেকে এই গাঁজা পাচার চালিয়ে যাচ্ছে৷ উল্লেখ্য, আগরতলা সহ গোটা রাজ্যেই গাঁজা বিরোধী অভিযান চলছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top