News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির দায়ে অভিযুক্ত রবার্ট ভাদরাকে রেয়াত নয়, দোষীরা শাস্তি পাবেই দাবি মুখ্যমন্ত্রীর
Image

দুর্নীতির দায়ে অভিযুক্ত রবার্ট ভাদরাকে রেয়াত নয়, দোষীরা শাস্তি পাবেই দাবি মুখ্যমন্ত্রীর

গুরুগ্রাম, ২ ফেব্রুয়ারি (হি.স.) : দুর্নীতির দায়ে অভিযুক্ত রবার্ট ভাদরাকে যে রেয়াত করা হবে না রবিবার সেটাই স্পষ্ট করে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। দোষীরা শাস্তি পাবেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
প্রশাসনের প্রভাব খটিয়ে গুরুগ্রামের একাধিক জায়গায় জমি কিনে তার শ্রেণি বলদ করে ৫৫ কোটি টাকায় বিক্রি করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাই তথা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদরা। শনিবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দুর্নীতি দমন আইন ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র হুডার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এই প্রসঙ্গে রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। যারা দোষী তারা সাজা পাবেই। বিভিন্ন তদন্তকারী সংস্থা বিভিন্ন মামলার তদন্ত করে দেখছে। একজন নির্ভীক নাগরিক যে এফআইআর দায়ের করেছে সেটাও প্রমাণ হয়ে গেল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top