News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিমকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ
Image

সুপ্রিমকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : সুপ্রিমকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ। সরকারের কাছে তাঁর নাম সুপারিশ করেন দেশের বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র। বর্তমানে রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি। নিয়ম অনুসারে দেশের পূর্বসূরী প্রধান বিচারপতি উত্তরসূরির নাম প্রস্তাব করে সরকারকে জানান। দেশের ৪৬তম প্রধান বিচারপতি নির্বাচনেও এর অন্যথা হল না। আগামী ২ অক্টোবর বিচারপতি দীপক মিশ্র অবসর গ্রহণ করবেন। তারপর ৩ অক্টোবর প্রধান বিচারপতির পদে শপথ গ্রহণ করবেন বিচারপতি রঞ্জন গগৈ।
নিয়ম অনুযায়ী, গত মাসে কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ একটি চিঠি পাঠিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্রের কাছে তাঁর উত্তরসুরীর নাম জানতে চান। উল্লেখ্য, বিচারপতি গগৈ সেই চার বিচারপতির একজন যাঁরা প্রধান বিচারপতি দীপক মিশ্রের আমলে সুপ্রিম কোর্টের কাজের পদ্ধতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন। সুপ্রিম কোর্টের মামলার তালিকা ও বেঞ্চের বন্টন নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। সেদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিচারপতি জে চেলামেশ্বর, বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এমবি লকুর এবং বিচারপতি কুরেন জোসেফ। প্রসঙ্গত, ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন রঞ্জন গগৈ। ২০১১ সালের ১২ই ফেব্রুয়ারি পাঞ্জাব ও হারিয়ানা হাইকোর্টের বিচারপতি হন তিনি। এরপর ২০১২তে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top