News Flash

  • Home
  • Uncategorized
  • যুবভারতীতে ইষ্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ ঘিরে উন্মাদনা আর আবেগ
Image

যুবভারতীতে ইষ্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ ঘিরে উন্মাদনা আর আবেগ

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার যুবভারতীতে ডিকা-অ্যাকোস্তার ডুয়েলের মতই ডার্বিতে অন্যতম আকর্ষণ হতে চলেছে গুরু-শিষ্যের লড়াই। ‘গুরু’ সুভাষ ভৌমিক বনাম ‘শিষ্য’ শঙ্করলাল চক্রবর্তীর দ্বৈরথ এবারের বড় ম্যাচের বড় আকর্ষণ হতে চলেছে।
একে ছুটির দিন, সকাল থেকেই মেঘলা আকাশ৷ ভাদ্রের ভ্যাপসা গরমে পারদ নেমেছে কিছুটা৷ কিন্তু উষ্ণতা বাড়ছে বাঙালির প্রিয় বড় ম্যাচকে কেন্দ্র করে৷ ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ৷ একটা সময় এই বড় ম্যাচ ঘিরেই ছিল উন্মাদনা, আবেগ৷ চিংড়ি, ইলিশের দাম নির্ধারিত হত বাঙাল-ঘটির জেতা হারার উপর৷
মোহনবাগানের কোচ থাকাকালীন তরুণ শঙ্করলাল চক্রবর্তীকে তাঁর সহকারি হিসেবে নিয়ে এসেছিলেন সুভাষ ভৌমিক। সহকারি শঙ্করলাল এখন মোহনবাগানের হেড কোচ। বড় ম্যাচে রবিবারই প্রথমবার মুখোমুখি হতে চলেছেন সুভাষ-শঙ্কর। ৯০ মিনিটের মস্তিষ্কের লড়াইয়ে নামার আগে একে অপরের প্রশংসা করছেন। কয়েকদিন আগেই গুরু-শিষ্যের লড়াই প্রসঙ্গে সুভাষ ভৌমিক তো শঙ্করলালকেই ‘গুরু’ বলেছিলেন।
শনিবার বড় ম্যাচের আগের দিন শঙ্করলাল চক্রবর্তী বলেন, \”আমাদের তো কোনও লড়াই নেই। সে তো মোহনবাগান-ইস্টবেঙ্গলের লড়াই। ভারতবর্ষের ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ কোচ সুভাষ ভৌমিক। তাঁর অতীতের সাফল্যেই সে কথা বলে দেয়। উনি যতগুলি ডার্বি কোচিং করিয়েছেন, খেলা তো ছেড়েই দাও, হয়তো আমার তত বয়সই নয়। ওনার অভিজ্ঞতা আমার থেকে তো বেশি হবেই। প্রতিটা স্টেপ আমাকে সাবধান থাকতে হবে।\” গুরু সুভাষ ভৌমিককে যতই সম্মান করুন না কেন, মনস্তাত্বিক লড়াইয়ে কিন্তু ছাড়ছেন না বাগান কোচ। রবিবারের বড় ম্যাচে তাই ‘গুরু’ সুভাষ ভৌমিকের দলকে এগিয়ে রেখেই মাইন্ড গেম শুরু করে দিলেন ‘শিষ্য’ শঙ্করলাল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top