News Flash

  • Home
  • Uncategorized
  • টিআরটিসির করুণ অবস্থার জন্য তদন্ত কমিটি চাইছেন চেয়ারম্যান
Image

টিআরটিসির করুণ অবস্থার জন্য তদন্ত কমিটি চাইছেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ রাজনৈতিক সিদ্ধান্তে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের (টিআরটিসি) করুণ দশা হয়েছে৷ তাই টিআরটিসি’র এই হালের কারণ অনুসন্ধান্তে রাজ্য সরকারকে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন টিআরটিসি’র চেয়ারম্যান দীপক মজুমদার৷ তাঁর কথায়, টিআরটিসি’র বাসগুলি কেন খারাপ হয়েছে, বিশেষজ্ঞ কমিটি গঠন করে তার কারণ খুজে বের করা হবে৷ গত পাঁচ বছরের অডিটও করা হবে৷ সাথে তিনি যোগ করেন, এখন টিআরটিসি’কে নতুনভাবে সাজানো হচ্ছে৷ তাই, নতুন চারটি রুটে আগামী ৭ সেপ্ঢেম্বর থেকে বাস পরিষেবা চালু করা হচ্ছে৷ পাশাপাশি, টিআরটিসি’র দখল হয়ে যাওয়া জমিও পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হবে৷

শ্রীমজুমদারের বক্তব্য, ১৯৭১ সালে টিআরটিসি শুরু হওয়ার পর সোনামুড়া রাজ্যের সর্বত্র বা পরিষেবা ছিল৷ কিন্তু, ক্রমেই সংস্থার হাল খারাপ হতে শুরু হয়৷ নিগমের অধীন একসময়ে ১১৮৭ জন কর্মী কাজ করতেন৷ বর্তমানে কর্মী সংখ্যা কমে হয়েছে ২৭৩ জন৷ তবে এর পেছনে নিগমের বেহাল দশাও দায়ী মেনে নিয়েছেন দীপকবাবু৷ তাঁর কথায়, একসময় টিআরটিসি’র কাছে ১৪০টি বাস এবং ৬৬টি ট্রাক ছিল৷ কিন্তু, এখন রাস্তায় চলছে মাত্র ২০টি বাস এবং ৩৩টি বাস গ্যারেজে অকেজো হয়ে পড়ে রয়েছে৷ তেমনি, ৫টি ট্রাক রাস্তায় চলছে এবং ২টি পড়ে রয়েছে গ্যারেজে৷ তাঁর অভিযোগ, টিআরটিসি’র অধিকাংশ বাস গ্যারেজে পড়ে থাকায় আয় দিন দিন কমেছে৷ তাতে, নতুন বাসের চাহিদা দেখা দিয়েছে৷ তিনি জানান, গ্যারেজে থাকা কিছু বাস সারাই করা হচ্ছে৷ তাই, নতুন চারটি রুটে বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, আগামী ৭ সেপ্ঢেম্বর থেকে আগরতলা-বিলোনীয়া, আগরতলা -কমলপুর ভায়া খোয়াই এবং আগরতলা-বিশ্রামগঞ্জ বাস পরিষেবা শুরু হচ্ছে৷ পাশাপাশি, এয়ারপোর্ট থেকে আগরতলা রেল স্টেশন হয়ে মাতাবাড়ি পর্যন্ত ভলভো বাস পরিষেবাও ওইদিন শুরু করা হবে৷ তাঁর মতে, নতুন নতুন রুটে বাস পরিষেবা চালু করা হলে টিআরটিসি’র অচলাবস্থা কাটিয়ে তোলা সম্ভব হবে৷

এদিন তিনি টিআরটিসি’র অচলাবস্থার জন্য বাম জমানায় রাজনীতিকে দায়ী করেছেন৷ তাঁর কথায়, রাজনৈতিক সিদ্ধান্তেই টিআরটিসি’কে বসিয়ে দেওয়া হয়েছে৷ এরজন্য তিনি সরাসরি প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে’কে দায়ী করেছেন৷ পাশাপাশি দীপকবাবু টিআরটিসি’র একশ্রেণীর কর্মচারীদেরও কাঠগড়ায় তুলেছেন৷ তাঁর বক্তব্য, টিআরটিসি’র একশ্রেণীর কর্মচারী দীর্ঘদিন এই সংস্থাকে শুধুই লুটেছে৷ তবে, এখন সমস্ত তদন্ত করা হবে৷ টিআরটিসি’র লোকসানের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের জন্য তিনি রাজ্য সরকারকে অনুরোধ জানাবেন৷ পাশাপাশি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সমস্ত বাসের খারাপ হওয়ার কারণ খঁুজে বের করা এবং অডিটের ব্যবস্থা করার জন্যও তিনি রাজ্য সরকারকে অনুরোধ জানাবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top