News Flash

  • Home
  • Uncategorized
  • বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য, মাথায় হাত মধ্যবিত্তের
Image

বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য, মাথায় হাত মধ্যবিত্তের

নয়াদিল্লি ও কলকাতা, ৩১ আগস্ট (হি.স.): পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই উর্ধ্বমুখী| এই নিয়ে টানা ছ’দিন লাগাতার বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য| বৃহস্পতিবার তুলনায় শুক্রবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম| কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, শুক্রবার ২১ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ২১ পয়সা বেড়ে শুক্রবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম এখন ৮১.৪৪ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হল ৭৩.০৬ টাকা|
শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য রাজ্যেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৭৮.৫২ টাকা প্রতি লিটার এবং ৭০.২১ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৮৫.৯৩ টাকা প্রতি লিটার এবং ৭৪.৫৪ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় মধ্যবিত্তের| বাড়ছে তো বাড়ছেই| পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই আকাশছোঁয়া| এই মূল্যবৃদ্ধিতে আম জনতার চোখে চলে আসছে জল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top