News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরে পুলিশ কর্মীদের সাতজন আত্মীয় অপহৃত, জারি হাই অ্যালার্ট
Image

দক্ষিণ কাশ্মীরে পুলিশ কর্মীদের সাতজন আত্মীয় অপহৃত, জারি হাই অ্যালার্ট

শ্রীনগর, ৩১ আগস্ট (হি.স.): দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত পুলিশ কর্মীদের সাতজন আত্মীয়কে অপহরণ করল অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা| এই খবর প্রকাশ্যে আসতেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ কাশ্মীর জুড়ে| জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আরওয়ানি এলাকা থেকে এক পুলিশকর্মীর ছেলে জুবের আহমেদ ও এক পুলিশ কর্মীর ভাই আরিফ আহমেদকে অপহরণ করেছে বন্দুকবাজরা| এছাড়াও অপহরণ করা হয় কুলগামের খারপোরা এলাকার এক পুলিশ কর্মীর ছেলে ফাইজান আহমেদ, ইয়ারিপোরার এক পুলিশ কর্মীর ছেলে সুমার রাথের ও কাটাপোরার এক ডিএসপি-র ভাই গোহর আহমেদকে অপহরণ করেছে বন্দুকবাজরা| সকালে মিদোরা তাল এলাকা থেকে অপহরণ করা হয় আরও এক পুলিশ কর্মীর ছেলে নাসির আহমেদকে| এর আগে বুধবার পুলওয়ামা জেলার পিংলিশ থেকে অপহরণ করা হয় স্থানীয় পুলিশ কর্মী রফি আহমেদ রাখেবের ছেলে আসিফ আহমেদকে|
এই ঘটনার পরই গোটা দক্ষিণ কাশ্মীর জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে| শুরু করা হবে চিরুনি তল্লাশি| সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা| শুক্রবার সকাল থেকেই অপহৃতদের সন্ধান চলছে| এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ‘দক্ষিণ কাশ্মীরজুড়ে অপহরণের কয়েকটি ঘটনা ঘটেছে| যথা সময়ে, এই ঘটনা জনসমক্ষে আনা হবে|’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top