News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পুরে হিট অ্যান্ড রান, মৃত্যু দু’জন ফুটপাথবাসীর
Image

জয়পুরে হিট অ্যান্ড রান, মৃত্যু দু’জন ফুটপাথবাসীর

জয়পুর, ৩১ আগস্ট (হি.স.): রাজস্থানের রাজধানী জয়পুরে হিট অ্যান্ড রান মামলায় মর্মান্তিক মৃত্যু হল দু’জন ফুটপাথবাসীর| বৃহস্পতিবার রাতের ঘটনা| স্টেশন হাউস অফিসার (এসএইচও) নরেন্দ্র জানিয়েছেন, জয়পুরে হিট অ্যান্ড রান মামলায় মৃত্যু হয়েছে দু’জনের| ফুটপাথের উপর ঘুমিয়েছিলেন বেশ কয়েকজন ফুটপাথবাসী| আচমকাই দ্রুত গতিতে ছুটে আসে বেপরোয়া একটি গাড়ি|
বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন চারজন, তড়িঘড়ি তাঁদেরউদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়| শুক্রবার সকালে গুরুতর আহত চারজনের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে| বাকি দু’জন এখনও হাসপাতালে চিকিত্সাধীন| এসএইচও আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে| মামলা রুজু করে হিট অ্যান্ড রান মামলার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top