News Flash

Image

ফের কমলো টাকার দাম

কলকাতা, ৩১ আগস্ট (হি.স.) : ফের দাম কমলো টাকার। শুক্রবার ২২ পয়সা নেমে ডলার পিছু টাকার দাম দাঁড়াল ৭০.৯৬ টাকা। টাকার দাম আরও কমতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবারের পর ফের কমলো টাকার দাম । গতকাল টাকার দাম কমেছিল ২৩ পয়সা। বৃহস্পতিবার ডলারের দাম ছিল ৭০.৭৪ টাকা। শুক্রবার টাকার দাম কমলো ২২ পয়সা । ফের ডলার পিছু টাকার দাম কমায় দাঁড়াল ৭০.৯৬ টাকা। ফের ডলারের দাম বাড়ায় আরও বেশি টাকা খরচ করে তেল আমদানি করতে হচ্ছে ভারতকে। যার ফলে মুদ্রাস্ফীতিও বেড়ে চলেছে। এই প্রসঙ্গে কেন্দ্রের আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ জানিয়েছিলেন, “তুরস্কের আর্থিক দুরাবস্থার কারণে টাকায় প্রভাব পড়েছে। এটা সাময়িক বিষয়। দ্রুত সেই অবস্থা কাটিয়ে উঠবে”। টাকার দাম আরও কমতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top