News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলের সিয়াং নদীদ্বীপে আটক ১৯ জনকে নিরাপদে উদ্ধার বায়ুসেনার
Image

অরুণাচলের সিয়াং নদীদ্বীপে আটক ১৯ জনকে নিরাপদে উদ্ধার বায়ুসেনার

ইটানগর, ৩১ আগস্ট (হি.স.) : অরুণাচল প্রদেশের পাসিঘাট এবং সিয়াঙের মধ্যবর্তী নদীদ্বীপে আবদ্ধ ১৯ জনকে নিরাপদে উদ্ধার করেছেন ভারতীয় বায়ুসেনার জওয়ানরা। বায়ুসেনারা হেলিকপ্টারের সাহায্যে আকাশমার্গ থেকে দড়ি-সিঁড়ি নীচে ফেলে তাঁদের উদ্ধার করেছেন। উদ্ধারকৃত সকলেই অসমের ধেমাজি জেলার জোনাই এলাকার বাসিন্দা৷
অরুণাচল প্রদেশের সিয়াং নদী গতকাল থেকে আচমকাই রুদ্র রূপ ধারণ করায় জেলা প্ৰশাসন সাধারণ জনতার উদ্দেশে সতৰ্কবার্তা জারি করে বলেছিল কেউ যাতে স্ফীত জলের সংস্পর্শে না যান। কিন্তু জল যখন হু হু করে বাড়ছে, তখন গো-দুগ্ধ ব্যবসার সঙ্গে জড়িত মোট ১৯ জন মহিলা পুরুষ এবং শতাধিক গরু সিয়াঙের দ্বীপে আটকে পড়েছিলেন। জলে না নামতে এবং নৌকা চলাচলে বাধা দেওয়ার ফলেই তাঁরা বৃহস্পতিবার গোটা রাত দ্বীপে জলবন্দি হয়েছিলেন৷
পূর্ব সিয়াঙের জেলাশাসক তামিও তাতাক জানিয়েছেন, আজ শুক্রবার ভোর প্রায় ৪.৩০টায় বায়ুসেনা উদ্ধার অভিযান শুরু করেছিল। উদ্ধারকৃত মানুষজনকে আপাতত পাসিঘাটে রাখা হয়েছে৷ গোটা রাত জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসন সিয়াং নদীর দ্বীপে আবদ্ধ মানুষের ওপর নজর রেখেছিল। তাদের সঙ্গে যোগাযোগ রক্ষাও করা হচ্ছিল।
জেলাশাসক জানান, স্বয়ং মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ভোর চারটে থেকে গোটা উদ্ধার অভিযানের তদারকি করেছেন। তাছাড়া স্থানীয় বিধায়ক তাতং জামোহ, সাংসদ নিনং এরিংও উদ্ধার অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া জেলার পুলিশ প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করেছে বায়ু সেনাকে৷ তাঁরা ভেবেছিলেন, দ্বীপে আবদ্ধদের আর বোধহয় উদ্ধার করা যাবে না, এতই ভয়ংকর নদীর ঢেউ ও স্রোত। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার এই সব জনসাধারণ দ্বীপে আবদ্ধ হয়ে পড়লে রাজ্য সরকার বায়ুসেনার সাহায্য চেয়েছিল। এর পর বায়ু সেনা উদ্ধার অভিযান শুরু করলেও সিয়াঙের জলস্ফীতি তাঁদের বাধা দিয়েছিল। তাই আজ ভোরে ফের নুতুন করে সফল অভিযান চালানো হয়েছে৷

Releated Posts

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, রাজ্যপালের দ্বারস্থ অল ইন্ডিয়া লয়ার ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ…

ByByReshmi Debnath Jul 28, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top