News Flash

  • Home
  • Uncategorized
  • আরবিআই রিপোর্ট হাতিয়ার করে নোটবন্দি নিয়ে কেন্দ্রকে তোপ পুদুচেরির মুখ্যমন্ত্রীর
Image

আরবিআই রিপোর্ট হাতিয়ার করে নোটবন্দি নিয়ে কেন্দ্রকে তোপ পুদুচেরির মুখ্যমন্ত্রীর

পুদুচেরি, ৩০ আগস্ট (হি.স.) : নোটবন্দি নিয়ে আরবিআই-এর রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় সরব হয়েছে বিরোধী দলগুলি। এবার এই তালিকায় যুক্ত হলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভি নারায়ণস্বামী। তথ্য লুকিয়ে নোটবন্দি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পুদুচেরি মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী জানিয়েছেন, নোটবন্দির সময় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন তিন লক্ষ কোটি কালো টাকা রয়েছে। এই কালো টাকা চিহ্নিত করতে সাহা্য্য করবে নোটবন্দি। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে নোটবন্দি সহায়ক হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। কিন্তু এর ফলে ১৬৮ জন মানুষ প্রাণ হারিয়েছিল। মনমোহন সিং বলেছিলেন, দেশের অর্থনীতিতে এর প্রভাব দুই শতাংশ পড়বে। যার ফলে নেতিবাচক প্রভাব পড়বে ছোট এবং মাঝারি শিল্পে। আর সেটা সত্যি হল। এর দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিতে হবে। আরবিআই-এর বার্ষিক রিপোর্ট থেকে এটা প্রমাণিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসত্য দাবি করেছিলেন বলে দাবি করেছেন পুদুচেরির মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বুধবার আরবিআই-এর রিপোর্ট প্রকাশিত হয়। তাতে জানা যায় বাতিল হওয়া নোটের ১৫.৩১ কোটি টাকা ব্যাঙ্কিং পরিষেবায় ফিরে এসেছে। শতাংশের নিরিখে যা কিনা ৯৯.৩শতাংশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top