News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল চুক্তি নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে কংগ্রেস : অরুণ জেটলি
Image

রাফাল চুক্তি নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে কংগ্রেস : অরুণ জেটলি

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.) : রায়াল চুক্তি নিয়ে রাহুল গান্ধী যে অভিযোগ করছে তা ভিত্তিহীন এবং অসত্য। বুধবার এমনই জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে সংসদের ভেতর এবং বাইরে সরব হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই প্রসঙ্গে অরুণ জেটলি বলেন রাফাল চুক্তি নিয়ে রাহুল গান্ধী যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন এবং অসত্য। বিমানের দাম নিয়ে কংগ্রেস যেসব অভিযোগ তুলেছে তথ্যগত ভাবে তা অসত্য। রাহুল গান্ধী নিজে তার বিভিন্ন বক্তৃতায় রাফালের বিভিন্ন দাম বলেছেন। প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মতো বিতর্ক চলছে বিষয়টি নিয়ে। বিষয়টি একেবারেই বোঝেন না রাহুল গান্ধী। বুনিয়াদি যুদ্ধবিমানের তুলনায় লডেড বিমানের পার্থক্য রয়েছে। সাধারণ যুদ্ধ বিমানের সঙ্গে সমরাস্ত্রে সজ্জিত যুদ্ধ বিমানের কি তুলনা হতে পারে তা কি তিনি বোঝেন? ২০ শতাংশ সস্তায় রাফাল বিমানগুলি কেনা হয়েছে। সরাসরি ফ্রান্স থেকে ৩৬টি যুদ্ধ বিমান কেনা হয়েছে। এতে কোনও তৃতীয় পক্ষ নেই। কংগ্রেসের তরফ থেকে ফ্রান্সের রাষ্ট্রপতির বয়ানের ভুল ব্যাখ্যা করা হয়েছে। চুক্তিটির মধ্যে গোপনীয়তার ধারা রয়েছে তা স্বীকার করেনি কংগ্রেস। তারা নতুন করে বিতর্ক তৈরি করেছে। জাতীয় নিরাপত্তা নিয়ে আপস করছে তারা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top