News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এনআরসি চালু হলে আপত্তি নেই জিএমপির
Image

রাজ্যে এনআরসি চালু হলে আপত্তি নেই জিএমপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ এনআরসি চালু হোক এ রাজ্যে৷ তাতে কোন আপত্তি নেই গণমুক্তি পরিষদের৷ কিন্তু, ১৯৭১ সালকে ভিত্তি বছর ধরে এনআরসি চালু করতে হবে রাজ্যে৷ অসমের মতো ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে এনআরসি চালু করা হলে তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এক প্রশ্ণের জবাবে একথা জানিয়েছেন গণমুক্তি পরিষদের সভাপতি তথা সাংসদ জিতেন্দ্র চৌধুরী৷ তাঁর কথায়, অসমে একটি বিশেষ অংশের মানুষকে হয়রানি করার জন্যই ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে এনআরসি চালু করা হয়েছে৷ তাঁর মতে, জাতিগত মেরুকরণ এই পদক্ষেপের একমাত্র উদ্দেশ্য৷

আইএনপিটি এনআরসি চালু করার দাবিতে দিল্লি যাত্রা করেছে৷ ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে এ রাজ্যে এনআরসি চালু হোক তা চাইছেন বিজয় রাঙ্খল – জগদীশ দেববর্মারা৷ তবে, এর সাথে সহমত পোষণ করছে না ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ৷ পরিষদের সভাপতি তথা সাংসদ জিতেন্দ্র চোধুরীর কথায়, ১৯৫১ সালের আদমসুমারি অনুসারে ভারতে নাগরিক তালিকা তৈরি হয়েছিল৷ এরপর থেকে কোনও তালিকা তৈরি হয়নি৷ তবে এখন ওই তালিকা সংশোধনের পদক্ষেপ নেওয়া হয়েছে৷ কিন্তু, তা ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে তালিকা সংশোধন করা উচিত হবে না৷

তাঁর বক্তব্য, ১৯৭১ সালে ইন্দিরা – মুজিব চুক্তি অনুসারে ২৪ মার্চ মধ্যরাত পর্যন্ত যারা প্রতিবেশি রাষ্ট্র থেকে ভারতে এসেছেন তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে৷ সুপ্রিমকোর্টে এনআরসি নিয়ে মামলায় বলা হয়েছে, ১৯৭১ সালের আগে পর্যন্ত যত ভোটার রয়েছেন তাদের তালিকা আপডেট করতে হবে৷ শ্রী চৌধুরীর কথায়, এনআরসি নিয়ে ভারতীয় কোন নাগরিক বিরোধীতা করবে না৷ ফলে গণমুক্তি পরিষদেরও এবিষয়ে বিরোধীতা করার প্রশ্ণই আসে না৷ তবে, ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে এনআরসি চালু করা হলে তা মেনে নেওয়া হবে না৷ তাঁর বক্তব্য, রাষ্ট্রের সার্বজনীন চুক্তিকে কেউই অস্বীকার করতে পারিনা৷ তবে, অসমে যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক৷ তাঁর কথায়, অসমে বিশেষ একটি অংশের মানুষকে হয়রানি করা হচ্ছে৷ তাদের হয়রানি করার জন্যই ১৯৫১ সালকে ভিত্তি বছর ধরে এনআরসি চালু করা হয়েছে৷ তাঁর কথায়, অসমে জাতিগত মেরুকরণের উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার৷ গণমুক্তি পরিষদ এর তীব্র বিরোধীতা জানাচ্ছে৷

এদিকে, রাজ্য সরকার রাজধর্ম পালন করুক মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তা স্মরণ করালেন পরিষদের সভাপতি তথা সাংসদ জিতেন্দ্র চৌধুরী৷ তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রী প্রায় সময়ই বক্তব্য রাখতে গিয়ে সকলকে রাজধর্ম পালন করার পরামর্শ দিলেও প্রশাসনিক এবং দলীয় ভাবে কেউই তা মানছেন না৷ ফলে, বিরোধীদের উপর হামলা হুজ্জুতির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে৷ তাই তিনি রাজ্যে আইনের শাসন পুনুরুদ্ধারের দাবি জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top