News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের সমালোচনায় মুখর বৃন্দা কারাত
Image

কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের সমালোচনায় মুখর বৃন্দা কারাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ বিজেপি শাসনে ত্রিপুরার পরিস্থিতির খতিয়ান প্রকাশ করে দেশজুড়ে আন্দোলনে যাওয়ার কর্মসূচি গ্রহণের কথা জানালেন সিপিআইএম পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত৷ ক্ষমতাচ্যুতির পাঁচ মাস পর পার্টি বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্রের বিজেপি সরকারের সাথে রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন৷ তিনি কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারকে একই স্থানে বসিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেন৷

তিনি বলেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, ক্ষমতায় আসার পর তা পূরণ করেনি৷ উপরন্ত উল্টো কাজ করছে৷ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন৷ বৃন্দা বলেন,বর্তমানে রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সে দিকে দিয়ে মহিলাদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে৷ নারীকে আরও শক্তিশালী হতে হবে৷ তাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে৷ সিপিআইএম পলিটব্যুরো সদস্যা বৃন্দা  কারাত বলেন, রাজ্যের নারীর নিরাপত্তা নেই রাজ্য সরকার যাতে অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয় সেই দাবিও করেন সিপিআইএম পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত৷ এদিকে, সাাজ্ঝর ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডাকে মঙ্গলবার সকাল ১১টা থেকে প্যারাডাইস চৌমুহনিতে তিন ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয়৷ এই গণ অবস্থানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত৷

এদিকে, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ডাকে মঙ্গলবার সকাল ১১টা থেকে প্যারাডাইস চৌমুহনীতে তিন ঘন্টার গণবস্থান সংগঠিত হয়েছে৷ এই গণবস্থানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত৷ গণবস্থানে মূল কারণ চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং মহিলাদের সংঘবদ্ধ করা৷ রাজ্যে গণতান্ত্রিক আবহ ফিরিয়ে আনা, নারী নির্যাতনের প্রতিবাদ সকলের জন্য কাজ ও খাদ্যের দাবিতে আদকের গণআন্দোলন সংগঠিত করা হয়৷ গত বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্যে সিপিআইএম তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে৷ অঞ্চল সম্মেলনকে কেন্দ্র করে বেশ কয়েকটি জায়গায় আন্দোলন শুরু হয়েছে৷ এদিন, সিপিআইএম পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত গণবস্থানে ভাষণ দিতে বলেন, নারীদের আরও শক্তিশালী হতে হবে৷ তাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে৷ রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে৷

তিনি বলেন, বর্তমানে রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে সে দিক দিয়ে মহিলাদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে৷ রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার হুমকির মুখে এসে ঠেকেছে৷ এক্ষেত্রে মহিলাদেরই মুখ্য ভূমিকা নিতে হবে৷ প্রসঙ্গত, বামেদের ক্ষমতাচ্যুতির পর বৃন্দা কারাতের এটাই প্রথম সফর৷ সোমবার বিকেলেই তিনি রাজ্যে এসে পৌঁছেছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top