News Flash

  • Home
  • Uncategorized
  • নোটবাতিলের সিদ্ধান্ত ট্রাজেডি ও লজ্জাজনক : মমতা
Image

নোটবাতিলের সিদ্ধান্ত ট্রাজেডি ও লজ্জাজনক : মমতা

কলকাতা, ২৯ আগস্ট (হি.স.): নোটবাতিলের সিদ্ধান্তকে ট্রাজেডি ও লজ্জাজনক বলে বুধবার টুইট করে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নোটবাতিল করাই হয়েছিল কালো টাকার উপর রাশ টানা, দুর্নীতি ও জাল নোট বন্ধ করার উদ্দেশ্য নিয়ে । কিন্তু বুধবার প্রকাশিত রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে, জাল নোটের পরিমান কমেছে প্রায় ৬০ শতাংশ । ৯৯ শতাংশের উপর বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাঙ্কে ফিরে এসেছে বলে ওই রিপোর্টেই তথ্য দিয়েছে খোদ রিজার্ভ ব্যাঙ্ক ।

কেন্দ্রীয় ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে দাবি করা হয়েছে ১৫.৪১ লাখ কোটি টাকার বাতিল নোটের মধ্যে ১৫.৩১ লাখ কোটি টাকা ব্যাঙ্কে ফিরে এসেছে । অর্থাৎ ১০,৭২০ কোটি টাকা ব্যাঙ্কে ফেরেনি । টাকা গোনার কাজ শেষ হয়েছে বলেই রিজার্ভ ব্যাঙ্কের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে । এই রিপোর্ট সামনে আসতেই তৃণমূলের পক্ষ থেকে তীব্র আক্রমণ শানানো হয়েছে নরেন্দ্র মোদী সরকারের দিকে । নোট বাতিলের রিপোর্ট যে এই রকমই হবে তা আগেই জানতেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনও দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ।

এই রিপোর্ট প্রকাশ পেতেই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে প্রশ্ন তুলেছেন, ‘তাহলে কালো টাকা কোথায় গেল ? এই স্কিম কি কিছু লোকের কালো টাকা সাদা করার জন্য’ ? সাংসদ ডেরেক ও’ ব্রায়েনও টুইট করে বলেছেন, ‘নোটবাতিলের কয়েক ঘণ্টার মধ্যে একজনই প্রথম বলেছিলেন, ‘রাক্ষুসে সিদ্ধান্ত প্রত্যাহার করুন।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বানুমানের ক্ষমতা, নাকি মাটির সঙ্গে যোগাযোগ, নাকি শুধুই জিনিয়াস তিনি’।

কালো টাকা আটকাতে ২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবাতিলের কথা ঘোষণা করেছিলেন । শুধুই সাধারণ মানুষের ভোগান্তি নয়, এই সিদ্ধান্তের ফলে সরকারের খরচও হয়েছে প্রচুর । নতুন ৫০০ টাকা, ২০০০ টাকার নোট ও অন্যান্য নতুন নোট ছাপাতে রিজার্ভ ব্যাঙ্কের খরচ হয়েছে ৭,৯৬৫ কোটি টাকা । ২০১৭ থেকে ১৮ সালে নোট ছাপাতে আরও ৪,৯১২ কোটি টাকা খরচ হয়েছে ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top