News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজবাদী সেকুলার মোর্চা গড়লেন সপার বিদ্রোহী নেতা শিবপাল যাদব
Image

সমাজবাদী সেকুলার মোর্চা গড়লেন সপার বিদ্রোহী নেতা শিবপাল যাদব

লখনউ, ২৯ আগস্ট (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টির বিদ্রোহী নেতা শিবপাল যাদব ‘সমাজবাদী সেকুলার মোর্চা’ গড়ে উত্তরপ্রদেশের রাজনীতিতে জোর চমক দিলেন। পাশাপাশি এতে চাপে পড়ে গেলেন সমাজবাদী দলের সুপ্রিমো অখিলেশ যাদব।

বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে তোরজোড় শুরু করেছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তার আগেই জোর ধাক্কা খেলেন তিনি। সমাজবাদী পার্টি ছেড়ে ‘সমাজবাদী সেকুলার মোর্চা’ গড়েন অখিলেশ যাদবের কাকু তথা মুলায়ম সিং যাদবের ভাই দলের বিদ্রোহী নেতা শিবপাল যাদব। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই মোর্চা লড়বে কিনা সেই বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।

এই বিষয় শিবপাল যাদব বলেন, আমি সমাজবাদী সেকুলার মোর্চা গড়েছি। সমাজবাদী দলের মধ্যে আমাকে ব্রাত্য করে রাখা হয়েছিল। আমি দুই বছর ধরে অপেক্ষায় ছিলাম। দলের অনুষ্ঠানে আমাকে ডাকা হতো না। এমনকি কোনও দায়িত্বভার দেওয়া হয়নি। সমাজবাদী দলে যেসব নেতা ও কর্মীরা যোগ্য সম্মান পাচ্ছেন না তারা এই মোর্চায় যোগ দিতে পারে। ছোট ছোট দলগুলিকেও আমরা মোর্চার মধ্যে যুক্ত করব।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top