News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রছাত্রীদের প্রতি মনযোগ দিতে শিক্ষকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী
Image

ছাত্রছাত্রীদের প্রতি মনযোগ দিতে শিক্ষকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ আগস্ট ৷৷ শিক্ষার হাল ফেরাতে সারা রাজ্যের বিদ্যালয়গুলিতে আচমকাই হানা দিচ্ছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

রতন লাল নাথ

মঙ্গলবার উত্তর জেলার কদমতলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী৷ রেজিস্টার, মিড-ডে- মিলের হিসাব ফাইল পত্র দেখে নাকানি চুবানি খাইয়ে দেন শিক্ষক মশাইদের৷ বিদ্যালয়ের এক শিক্ষক দপ্তরকে না জানিয়েই ছুটি কাটাচ্ছেন৷ এরকম ঘটনাকে পুরনো অভ্যাস বলে অভিহিত করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি ক্লাসে ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন৷ তাদের সমস্যা জানেন৷ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপস্থিতর হার দেখে চিন্তা ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী৷ কদমতলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয় পরিদর্শনে তিনি সন্তুষ্ট হননি তা উনার মুখেই স্বীকার করেন৷ হাতজোড় করে শিক্ষকদের প্রতি বলেন আপনারা আগে যা করেছেন সেই প্রথা ভুলে গিয়ে ছাত্রছাত্রীদের প্রতি মনযোগ দেন৷ এদের মেধা আছে৷ নিজ ছেলেমেয়ের মতো এদেরকে পাঠ দান করুন৷ কর্তব্যে গাফিলতি করলে কাউকে ছাড়া হবে না বলে জানান মন্ত্রী৷

সাংবাদিকদের প্রশ্ণের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় সাড়ে ৭ লক্ষ ছাত্রছাত্রী আছে৷ শিক্ষার হাল ফেরাতে সমস্ত রাজ্যের সুকলগুলিতে তিনি যাচ্ছেন৷ কদমতলায় ডিগ্রি কলেজ হবে কিনা সেই প্রশ্ণের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন অদুর ভবিষ্যতে প্রতিটি ব্লক এলাকায় একটি কলেজ স্থাপন করার ইচ্ছা রাজ্য সরকারের আছে৷ কলেজ স্থাপনের বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখবে৷ কদমতলা ব্লক এলাকায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কোন খামতি রাখবে না বলে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top