News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, অনন্তনাগে এনকাউন্টারে খতম দু’জন হিজবুল সন্ত্রাসবাদী
Image

উপত্যকায় ফের সাফল্য নিরাপত্তা বাহিনীর, অনন্তনাগে এনকাউন্টারে খতম দু’জন হিজবুল সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২৯ আগস্ট (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে পুনরায় বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী| দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলাকালীন খতম হয়েছে দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও প্রচুর গোলাবারুদ| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, নিহত দুই সন্ত্রাসবাদীর মধ্যে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের শীর্ষ এক সন্ত্রাসবাদীও রয়েছে|

ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় অনন্তনাগ জেলার খানাবালের উপকণ্ঠে মুনিওয়ার্দ এলাকায় লুকিয়ে রয়েছেন অনন্তপক্ষে দু’জন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার ভোরে মুনিওয়ার্দ এলাকায় জঙ্গি নিকেশ অভিযান চালায় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী| জঙ্গি নিকেশ অভিযান চালাকালীন ভোর পাঁচটা থেকে শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই| শেষ পাওয়া খবর অনুযায়ী, যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলাকালীন খতম হয়েছে দু’জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| এছাড়াও এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও প্রচুর গোলাবারুদ|

নিহত দুই সন্ত্রাসবাদীর মধ্যে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের শীর্ষ এক সন্ত্রাসবাদীও রয়েছে| কুখ্যাত ওই হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীর নাম হল, আলতাফ কাচরু| জম্মু ও কাশ্মীরে পুলিশ কর্মীকে হত্যা সহ বহু অপরাধ সংক্রান্ত মামলা ঝুলছে ওই সন্ত্রাসবাদীর নামে| অপর জঙ্গি নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| কাশ্মীর রেঞ্জ-এর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) এস পি পানি জানিয়েছেন, ‘এটি একটি সুস্পষ্ট অভিযান ছিল| বহু অপরাধ সংক্রান্ত মামলায় জড়িত দুই সন্ত্রাসবাদীকে খতম করা সম্ভব হয়েছে|’ ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, এনকাউন্টারস্থল সংলগ্ন এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান| আপাতত বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top