News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পাইলট প্রজেক্টের সূচনা
Image

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার পাইলট প্রজেক্টের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷ আজ মহাকরণের ২ নং কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার পাইলট প্রজেক্টের সূচনা করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায় আওতায় রাজ্যে চার লক্ষ আটানববই  হাজার নয়শ কুড়িটি পরিবারকে আনা হবে, যা রাজ্যের মূল জনসংখ্যার প্রায় ৭১ শতাংশ৷ তিনি বলেন, এই যোজনায় একটি পরিবার প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার মাধ্যমে চিকিৎসার সুযোগ পেতে পারেন৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সুদীপ রায় বর্মন বলেন, এ বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাটি ঘোষণা করেছিলেন৷ তার এই ঘোষণার সঙ্গে সাজুয্য রেখেই ত্রিপুরায় এই প্রকল্পটির পাইলট প্রজেক্টের সূচনা হল৷ তিনি বলেন, ২০১১ সালের সোসিও ইকোনোমিক ও কাস্ট সেন্সাস (এসইসিসি) অনুযায়ী এই প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন করা  হবে৷ তিনি বলেন, এসইসিসি ছাড়াও আরএসবিওয়াই কার্ড যাদের আছ যারা ২০১৬ বা তারপর রেজিসিট্র করেছিলেন তারাও এই যোজনার সুবিধা পাবেন৷ এই প্রকল্পের আওতায় নিউরো, কার্ডিয়াক সার্জারী সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার সুযোগ পাওয়া যাবে৷ নির্বাচিতপরিবারের সমস্ত সদস্যই এই প্রকল্পে চিকিৎসার জন্য বিমার আওতায় আসবেন৷

তিনি বলেন, প্রাথমিকভাবে রাজ্যের এজিএমসি ও জিবি হাপাতালে এই পরিসেবা চালু হবে এটবং পরবর্তী সময়ে রাজ্যের ৬২টি স্বাস্থ্য কেন্দ্রকে এই প্রকল্পের আওতায় আনা হবে৷ পর্যায়ক্রমে বহির্রাজ্যে রাজ্য কর্তৃক তালিকাভুক্ত হাসপাতালগুলিতেও এই যোজনার সুযোগ পাওয়া যাবে৷ স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই যোজনাটি রূপায়ণ করার দায়িত্বে থাকবে স্বাস্থ্য দপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত ত্রিপুরা হেলথ্ প্রোটেকশন সোসাইটি৷ স্বাস্থ্য দপ্তরের জাতীয় স্বাস্থ্য মিশন থেকে প্রত্যেক সুবিধাভোগী পরিবারকে একটি করে চিঠির মাধ্যমে যোজনায় অন্তর্ভূক্তির ব্যপারে জানানো হবে৷

অনুষ্ঠানে আট জনকে ই-হেলথ কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ এদিন এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক, অন্যান্য প্রধান সচিব, সচিব, জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্প অধিকর্তা ও অন্যান্য পদস্থ আধিকারিকগণ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top