News Flash

  • Home
  • Uncategorized
  • সারাইয়ের দাবিতে দশদা কাঞ্চনপুর সড়ক অবরোধ
Image

সারাইয়ের দাবিতে দশদা কাঞ্চনপুর সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ দশদা কাঞ্চনপুর সড়ক অবরোধ করেছে সংশ্লিষ্ট সড়কের যান চালকরা৷ সড়ক অবরোধের জেরে উভয় দিক দিয়ে প্রচুর গাড়ি আটকে গেছে৷ জানা গেছে, অবিলম্বে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে সোমবার সকাল থেকেই যান চালকরা পথ অবরোধে বসেন৷ দীর্ঘ দিন ধরেই এই সড়কটি বেলা দশা অবস্থায় ছিল৷ বাম জমানায় বহুবার দশদা-কাঞ্চনপুর সড়কটি সারাইয়ের জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন সংশ্লিষ্ট সড়কের যান চালকেরা৷ অভিযোগ এ বিষয়ে কোনও প্রকার কর্ণপাতও করেনি তৎকালীন বামফ্রন্ট সরকার৷ যান চালকরা জানিয়েছেন, রাস্তা খারাপ হওয়ার দরুণ প্রায়শই এই রাস্তায় পথ দুর্ঘটনা ঘটে৷ তাতেও সরকার রাস্তা সারাইয়ের জন্য কোনও উদোগ নেয়নি৷ অবিলম্বে রাসরতা সারাইয়ের জন্য একপ্রকার বাধ্য হয়েই সোমবার সকাল থেকে দশদা-কাঞ্চনপুর সড়ক অবরোধ করে দেন সংশ্লিষ্ট সড়কের যান চালকরা৷ যান চালকরা জানিয়েছেন, অবিলম্বে এই রাস্তা সারাই করা না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top