News Flash

  • Home
  • Uncategorized
  • ওএনজিসিতে চাকুরী দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ মা ও ছেলের বিরুদ্ধে
Image

ওএনজিসিতে চাকুরী দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ মা ও ছেলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ আগস্ট৷৷ ওএনজিসি সহ রাজ্যের বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাংশ যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছ আগরতলার অভয়নগরের মা-ছেলে৷ পরবর্তী সময়ে চাকরি পাওয়ার মেয়াদ শেষ হলে বিভিন্ন অজুহাতে পার পেয়ে যাচ্ছে তারা৷ লোক লজ্জার ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতেও পারছে না ঐ সকল যুবক -যুবতিদের পরিবার৷ রাজ্যের বিভিন্ন মহকুমায় কোান না কোন একজনকে ভর করে চালাক মা -ছেলে বাড়ি বাড়ি ঘুরছে৷ প্রথমে আত্মীয়তাভাব পরে বিভিন্ন ভরসা সুকৌশলে প্রয়োগ করে স্টাম পেপারে গেরান্টি দিয়ে ওএনজিসিতে বিভিন্ন শূন্যপদে চাকরি পাইয়ে দিবে বলে কারো কাছ থেকে এক লক্ষ কারো কাছ থেকে দুই লক্ষ্যের উপর টাকা হাতিয়ে নিচ্ছে৷ এমনই ঘটনা ঘটে তেলিয়ামুড়ার এক যুবকের সাথে৷ জানা যায় তাদের একদিন ঝগড়াও হয়৷ চাকরি দেওয়ার মেয়াদ পার হলে ঐ যুবক তাদের আরো বেশি টাকা দেবে বলে বাড়িতে জানিয়ে দিলে অনেক্ষণ সময় আটকেও রাখে৷ কিন্তু ১ মাসের মধ্য চাকরি দেওয়ার অঙ্গিকার করলে অথবা টাকা ফেরত দেওয়ার কথা দিলে ঐ যুবকের বাড়ি থেকে তাদের ছাড়া হয়৷ কিন্তু এরপর আরো কয়েক মাসকেটে গেলেও এখন পর্যন্ত ঐ যুবক না পাচ্ছে টাকা না পাচ্ছে চাকরি৷ শুধু হতাশ হয়ে ঐ মহিলার বাড়িতে ঘুরছে সেখানেও তাদের পাওয়া যাচ্ছে না৷

এমন কাণ্ডে জরিত আগরতলার অভয়নগরের দীপক মজুমদার (৩২)৷ শুধু তেলিয়ামুড়া নয় খোয়াই, কল্যাণপুর, বিশালগড়, নিজের এলাকা অভয়নগর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সক্রিয় ঐ মা ছেলে৷ তবে তাদের পিছনে বিশাল একটা চক্রও কাজ করছে বলে মনে হয়৷ সবচেয়ে বড় ব্যাপার তারা ওএনজিসি এক অফিার তেয়ারী বাবুর নাম ভাঙ্গিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করছে প্রতিনিয়ত৷ বর্তানেও মা-ছেলে আগরতলার বিভিন্ন বাড়িতে চাকরির টোপ দিচ্ছে বলে জানা যায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top