News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে ধর্ষণ করতে গিয়ে জনতার হাতে ধৃত ব্যক্তি পুলিশ হেফাজতে
Image

মহিলাকে ধর্ষণ করতে গিয়ে জনতার হাতে ধৃত ব্যক্তি পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট৷৷ গ্রামের এক মহিলাকে ধর্ষণ করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পরেছে এক ব্যক্তি। উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গেছে, প্রথম অবস্থায় ধৃত ব্যক্তিকে গ্রামবাসীরা বেধড়ক মারধর করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবরে প্রকাশ, শনিবার রাত প্রায় পৌণে ১০টা নাগাদ কাতলামারার দিলীপ সাহা নামের ব্যক্তি এলাকার এক বাড়িতে ঢুকে বলপূর্বক জনৈক মহিলাকে সিধাই-এর মেখলিবন চা বাগানের দিকে নিয়ে যায়। শ্লীলতাহানি করা হয় মহিলাকে। কিন্তু সে সময় মহিলার চিৎকারে এলাকার আশপাশের মানুষ ছুটে আসে এবং হাতেনাতে ধরে ফেলেন দিলীপ সাহা নামের ওই ব্যক্তিকে। তারপর শুরু হয় উত্তম মধ্যম।
পরবর্তী সময় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, প্রথমে মহিলাকে নানা কারণ দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত দিলীপ সাহা। কিন্তু এতে মহিলা রাজি হননি। তাই বলপূর্বক তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে চা শ্রমিকরা বাধা দেওয়ায় অভিযুক্ত তার কুমতলবে সফল হতে পারেনি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top