News Flash

  • Home
  • Uncategorized
  • “ভবিষ্যৎ ভারত ও আরএসএসের দৃষ্টিকোণ” শীর্ষক তিন দিবসীয় আলোচনা সভায় বিশিষ্ট নাগরিকদের প্রশ্নের উত্তর দেবেন ডাঃ মোহন ভাগবত
Image

“ভবিষ্যৎ ভারত ও আরএসএসের দৃষ্টিকোণ” শীর্ষক তিন দিবসীয় আলোচনা সভায় বিশিষ্ট নাগরিকদের প্রশ্নের উত্তর দেবেন ডাঃ মোহন ভাগবত

নয়াদিল্লি, ২৭ আগস্ট (‌হি.‌স)‌ :‌ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ইতিহাস প্রথমবার দেশের সব দলের ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মুখোমুখি বার্তালাপ করতে চলেছেন সংঘের সরসংঘচালক ডাঃ মোহন ভাগবত। সোমবার রাজধানী দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ অরুণ কুমার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন, আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর বিজ্ঞান ভবনে “ভবিষ্যৎ ভারত ও আরএসএসের দৃষ্টিকোণ” শীর্ষক তিন দিবসীয় আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের তিনি বলেন, আমরা মনে করি, ভারত আবার বিশ্বে শ্রেষ্ঠ স্থানটি নিতে চলেছে। এই সময় যুবক ও বুদ্ধিজীবীদের আরএসএসের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানানো প্রয়োজন। সেজন্যই তিনদিন ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তা বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয়ে আরএসএসের মতামত ব্যক্ত করবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক ডাঃ মোহন ভাগবত। এজন্য সংঘের পক্ষ থেকে সকল বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান।
আরএসএস-র ওই অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতি নিয়ে যে প্রচার হয়েছে, তার নিন্দা করে সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, ভারত সম্পর্কে অজ্ঞ রাহুল গান্ধী। আর তাই আরএসএস-কে তিনি বুঝতে পারছেন না। দেশের এক বিশিষ্টবর্গ যাঁরা সংঘের দৃষ্টিকোণ ও সংঘ সম্পর্কে জানতে চাইছেন, তাঁদেরকেই এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, তিন দিবসীয় এই আলোচনা সভার প্রথম দুদিনে জাতীয় বিভিন্ন বিষয়ে আরএসএসের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করা হবে। আর শেষদিনে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মুখোমুখি তাঁদের প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং মোহন ভাগবত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top