News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে এক ধাক্কায় ১৭ টাকা দাম কমল ডিজেলের
Image

পাকিস্তানে এক ধাক্কায় ১৭ টাকা দাম কমল ডিজেলের

ইসলামাবাদ, ২৭ আগস্ট (হি.স.) : পাকিস্তানে এক ধাক্কায় ১৭ টাকা দাম কমল ডিজেলের। পাকিস্তানের ফেডারেল পেট্রোলিয়াম মন্ত্রী গুলাম সারওয়ার খান নিজে এই কথা ঘোষণা করেন। লিটার প্রতি ডিজেলের দাম এক ধাক্কায় কমানো হল ১৭ টাকা। দেশের ক্ষমতা দখল করার পরেই এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত পাক প্রধানমন্ত্রী ইমরান খান পরিচালিত সরকারের।
এই মুহূর্তে পাকিস্তানে প্রতি লিটার ডিজেলের দাম ১১২টাকা ৯৪ পয়সা। আগে এই দাম ছিল প্রায় ১৩০ টাকা। ওই দেশে প্রতি লিটার পেট্রলের দাম ৯৫ টাকা ২৪ পয়সা। ডিজেলের দাম এই পেট্রোলের দামের পাশাপাশি রাখার কথা ভাবছে পাক প্রশাসন। লাইট ডিজেল এবং কেরোসিন তেলের দাম যথাক্রমে ৮৩ টাকা ৯৬ পয়সা এবং ৭৫ টাকা ৩৭ পয়সা প্রতি লিটার।
এখনেই থেমে থাকবে না দাম কমার হার। অদূর ভবিষ্যতে ফের ডিজেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী গুলাম সারওয়ার খান। ডিজেলের দাম লিটার প্রতি আরও ১৭ টাকা কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “ডিজেলের দাম আরও কমানো হবে। পেট্রোল এবং ডিজেলের দাম একই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এই মুহূর্তে ওই দেশে প্রতি লিটার ডিজেলের দাম পেট্রোলের থেকে ১৭ টাকা মতো বেশি। সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন ইমরান খানের মন্ত্রীসভার সদস্য গুলাম সারওয়ার খান। যদিও সেই খনিজ সম্পদের খোঁজ মেলার কারণেই ডিজেলের দাম কমানো হয়েছে কিনা তা স্পষ্ট করেননি ফেডারেল মন্ত্রী। আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই দাম কামার ফলে দ্রব্যমূল্য বা পরিবহণ খরচ কম হবে কিনা তা স্পষ্ট নয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top