News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
বদল আর বদলি – এ দুয়ের মাঝে কিন্তু ব্যবধান দুস্তর৷ রাজনীতিতে এ বদল আর বদলির খেলা চলে৷ এ যেন মাদক নেশার চেয়ে মারাত্মক৷ রাজনীতিতে যেমন রয়েছে বিষের ছোবল তেমনই বদলি নীতিতেও রয়েছে মারাত্মক হলাহল৷ তাই বদলের রাজনীতির সাথে বদলিকে গুলিয়ে ফেলা ঠিক নয়৷ কিন্তু, এ বদলি পরমন্ত হয়ে উঠে বদলকে ঘিরে৷ রাজ্যে পরিবর্তনের হাওয়া মানে রাজনৈতিক মতে অভিঘাতের শেষ পরিণতি দেখার চূড়ান্ত সুযোগ৷
ছোট্ট রাজ্য ত্রিপুরায়ও রাজনৈতিক পরিবর্তনের হাওয়ায় ক্ষমতার বদল ঘটলো৷ তাই বলে কি বদলির ভয় আর রইলো না? এমনটি বলার পরিবেশ এখনো আসেনি৷ বামফ্রন্ট আমলে যে বদলির ভয়ে সরকারী কর্মচারীরা তটস্থ ছিল তা এক ফুৎকারে উবে গেছে তা কিন্তু বলা যাবে না৷ জোঁকের মুখে লবন পড়লে জোঁক যেমন কুকড়ে যায় তেমনই বামফ্রন্ট আমলে সরকারী কর্মীদের বশে রাখার জন্য বদলির ভয় দেখাত৷ ফলে কর্মচারীরা জোঁকের মত কঁুকড়ে ছিল৷ সেই সময় ছিল হগব নেতাদের মহা দাপট৷ একেক জন নেতা যেন একেকটা মিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল৷ হগব নেতা মানে মেলারমাঠের অতি ঘনিষ্ঠ৷ তাদের অঙ্গুলি হেলনে একজন সরকারী কর্মচারীর জীবনে অনেক অঘটন ঘটারও নজির রয়েছে৷ তখন বদলি ভয়ে আতংকিত ছিল তারা৷
কিন্তু, সেই আতংক যেন পিছু ছাড়ছে না৷ আবার হগব কায়দায় স্বজন প্রীতিতে যেন বহাল থাকলো৷ তাই বদল ঘিরে বদলির কোনও তারতম্য হল না৷ ক্ষমতা বদল হল৷ প্রক্রিয়া সব ঠিকই থাকলো৷ বিজেপি জোট সরকার গঠনের চারমাসের মধ্যে এক বিজেপির অঙ্গ সংগঠনের নেতা তার স্ত্রীকে মফস্বল থেকে বদলি করে রাজধানীতে নিয়ে এলো৷ বাম আমলে এ নেতা বড্ড বেকায়দায় ছিল৷ তাকে শায়েস্তা করার জন্য হগব নেতারা স্ত্রীকে আগরতলা থেকে মফস্বলে বদলি করে দেয়৷ বিজেপির ওই নেতাকে তা মানতে হয়েছিল৷ এ ছাড়া আর কোনও উপায় ছিল না৷ ক্ষমতা বদলের পর সেই নেতার হাতে সুযোগ এসে গেল৷ ভারত মা কি জয় বলে স্ত্রীকে তড়িঘড়ি বদলি করে নিয়ে এলো রাজধাীতে৷ চুপসে গেল হগব নেতাদের হাসি৷ শুধু তাই নয়৷ রাম রাজত্বে কিছু হগব মার্কা শিক্ষকও বদলির কোপে পড়লেন৷ কেননা, তাদের পিঠে সিপিএম সীলটা বেশ জ্বল জ্বল করছে যে৷ সুতরাং বদল হলেও বদলির খাঁড়া ঠিকই থাকলো৷ তাই বাম আর রাম রাজত্বে তেমন ফাঁরাক আজও খঁুজে পাওয়া যাচ্ছে না৷ তবে বদলিটা যেন ধীরে ধীরে স্বমহিমায় আসার অপেক্ষা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top