News Flash

  • Home
  • Uncategorized
  • অটলবিহারী বাজপেয়ীর অস্থি বিসর্জন আগরতলার হাওড়া নদীতে
Image

অটলবিহারী বাজপেয়ীর অস্থি বিসর্জন আগরতলার হাওড়া নদীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগষ্ট৷৷ রবিবার বিকালে হাওড়া নদীতে বটতলা শ্মশানের কাছে দশমীঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর চিতাভস্মপূর্ণ অস্থিকলস বিসর্জন দেওয়া হয়েছে। এর আগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে এক মিছিল বের হয়ে অস্থিকলস নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। মিছিলটি রবীন্দ্র ভবন থেকে শুরু করে ওরিয়েন্ট চৌমুহনি, জ্যাকশন গেট, কামান চৌমুহনি, সূর্য চৌমুহনী, পোস্টঅফিস চৌমুহনি, প্যারাডাইস চৌমুহনি এবং বটতলা হয়ে দশমীঘাটে গিয়ে পৌঁছে। সেখানে বিসর্জন করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম।মিছিলে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ছাড়াও তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, বিধায়ক ও আগরতলার সব অংশের বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ জনগণও শামিল হয়েছিলেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top