News Flash

  • Home
  • Uncategorized
  • সোনা জয়ের পথে একধাপ এগোল ভারতীয় পুরুষ ও মহিলা তিরন্দাজি দল
Image

সোনা জয়ের পথে একধাপ এগোল ভারতীয় পুরুষ ও মহিলা তিরন্দাজি দল

জাকার্তা, ২৬ আগস্ট (হি.স.) : এশিয়ান গেমসের সুপার সানডে’তে সোনা জয়ের পথে একধাপ এগোল ভারতীয় পুরুষ ও মহিলা তিরন্দাজি দল৷ এদিন চাইনিজ তাইপে দলকে ২৩০-২২৭ ব্যবধানে হারিয়ে ভারতীয় পুরুষ কম্পাউন্ড তিরন্দাজি দল ফাইনালে পৌঁছেছে৷ শেষবার দক্ষিণ কোরিয়ায় আয়োজিত এশিয়ান গেমসে সোনার মেডেল গলায় ঝুলিয়েছিল রজত চৌহান, অভিষেক ভর্মারা৷ দুই তারকার সঙ্গে এবার ভারতীয় পুরুষ তিরন্দাজি কম্পাউন্ড দলে রয়েছেন আমন সাইনি৷ স্বভাবতই সেমিফাইনালের গাঁট পার করে ভারত ফাইনালের টিকিট পাকা করতেই অভিষেক-রজতদের নিয়ে প্রত্যাশা আরও বাড়ল বলা চলে৷ মঙ্গলবার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত৷
একই দিনে মেয়েদের কম্পাউন্ড তিরন্দাজিতে জয় পেল ভারতীয় মেয়েরা৷ সেমফাইনাল জিতে ছেলেদের মতো তারাও রুপো নিশ্চিত করল৷ সেমিফাইনালে চাইনিজ তাইপেকে ২২৫-২২২ ব্যবধানে হারাল ভারতীয় মহিলা তিরন্দাজি দল৷ ফাইনালে মহিলা দলও খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে৷ রুদ্ধশ্বাস সেমিফাইনালে শেষ রাউন্ডে জয় ছিনিয়ে নেয় ভারত৷ ভারতীয় মহিলা কম্পাউন্ড দলে রয়েছেন মুসকান কিরার, মধুষ্মিতা কুমারি ও জ্যোতি ভেন্নাম৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top