News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বাইয়ে কর্মরত অসমিয়া যুবকের লাশ উদ্ধার উত্তরপ্রদেশে
Image

মুম্বাইয়ে কর্মরত অসমিয়া যুবকের লাশ উদ্ধার উত্তরপ্রদেশে

গুয়াহাটি, ২৬ আগস্ট, (হি.স.) : কর্মসংস্থানের উদ্দেশে বহিঃরাজ্যে গিয়ে ফের রহস্য-মৃত্যু হয়েছে জনৈক অসমিয়া যুবকের। ইতিমধ্যে নিহত যুবকের মৃতদেহ উত্তরপ্রদেশে উদ্ধার হয়েছে রহস্যজনক পরিস্থিতিতে। উদ্ধারকৃত যুবক লখিমপুর জেলার অন্তর্গত ঢকুয়াখানার কলাবিকা সোমপাড়ার বাসিন্দা দীপেন নায়েক (৩৮) বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, কাজের সন্ধানে মুম্বাই গিয়েছিলেন ঢকুয়াখানার বাসিন্দা দীপেন নায়েক। একটি বেসরকারি কোম্পানিতে তিনি কাজও পেয়েছিলেন। কিন্তু গতকাল তার মৃতদেহ উত্তরপ্রদেশের দিলদারনগর রেলস্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে এক জায়গায় রেল লাইনের পাশে উদ্ধার হয়েছে বলে এক খবর তাঁর বাড়িতে এলে সকলে হতভম্ব, নির্বাক হয়ে যান। নিহত দীপেনের পরিবারবর্গ এবং প্রতিবেশীদের বক্তব্য, এ মৃত্যু স্বভাবিক নয়, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে।
জানা গেছে, মুম্বাইয়ের এক বেসরকারি সংস্থায় কৰ্মরত দীপেন নায়েক গত ২৩ আগস্ট মুম্বাই থেকে বাড়ি আসার জন্য গুয়াহাটিগামী ট্রেনে চড়েছিলেন। তার সঙ্গে ছিলেন ঢকুয়াখনারই অন্য দুই যুবক। কিন্তু রহস্যজনকভাবে গতকাল উত্তরপ্ৰদেশের দিলদারনগর রেল স্টেশন থেকে প্ৰায় চার কিলোমিটার দূরে তার মৃতদেহ উদ্ধার করা হওয়ায় ঘটনার পিছনে রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে, কোনও দুর্বৃত্ত তাকে মেরে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে।
এদিকে, ছেলের মৃতদেহ বাড়ি নিয়ে আসতে প্রয়োজনীয় টাকা যোগাড় করতে গিয়ে হিমশিম খচ্ছেন দরিদ্ৰ বাবা মা। এ ব্যাপারে গ্রামের মানুষের পাশাপাশি নিহতের বাবা মা দীপেনের মৃতদেহ বাড়ি নিয়ে আসতে সরকারের কাছে আর্জি জানিয়েছেন। গ্রামের মানুষজন জানান, গরিব ঘরের দীপেন মনে অজস্র আশা নিয়ে সুদূর মু্ম্বাই পাড়ি দিয়েছিল তাঁর পরিবারের স্বাচ্ছন্দ্য ভরণপোষণ দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু ঈশ্বর তার পরিবারকে স্বাচ্ছন্দ্য দিতে চাননি বলেই দরিদ্র এই পরিবারের ওপর এই দুর্যোগ নেমে এসেছে। গ্রামের সর্বস্তরের জনসাধারণ দীপেন নায়েকের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top